জল্পনার অবসান, নীতীশ পুত্র নন, বিহারে সম্রাটের ডেপুটি জেডিইউ-এর দুই বর্ষীয়ান নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নীতীশ যুগের অবসান। সঙ্গে বিহারের রাজনীতিতে সমস্ত জল্পনারও অবসান। নীতীশ পুত্র নন, জেডিইউ-এর দুই বর্ষীয়ান নেতাকে উপ-মুখ্যমন্ত্রী করা হয়েছে। আজ, বুধবার পাটনায় রাজভবনে রাজ্যপালের উপস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেছেন সম্রাট চৌধুরী। বিহারে প্রথম মুখ্যমন্ত্রী পেয়েছে বিজেপি। কিন্তু জল্পনা ছিল, উপ-মুখ্যমন্ত্রী করা হতে পারে নীতীশ পুত্র নিশান্তকে। এদিন সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন খোদ সম্রাট চৌধুরী। বিহারের উপ মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেন্দ্র প্রসাদ যাদব এবং বিজয়কুমার চৌধুরী। নীতীশের দল থেকে দুই বর্ষীয়ান নেতাকে উপ মুখ্যমন্ত্রী করা হলেও ব্য়াটন গিয়েছে বিহারের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর হাতে। এখন এটাই দেখার, পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় কার পাল্লা ভারি থাকে। বিজেপি নাকি নীতীশের দলের।

আরও পডুন: চরম গোষ্ঠীদ্বন্দ্বে ‘বিরক্ত’ স্মৃতি, প্রচার না সেরেই ফিরলেন বিজেপি নেত্রী

প্রায় দু’দশক ধরে বিহারের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন নীতীশ কুমার। কিন্তু মোদি-শাহের চালে কুপোকাত হয়ে এখন মুখ্যমন্ত্রীর মোহ ছেড়ে রাজ্য়সভার সাংসদ পদে নিয়েই সন্তুষ্ট থাকতে হল নীতীশকে। এদিন নীতীশ কুমার, বিহারের মন্ত্রিসভা ভেঙে দেন। তারপরেই বিকেলে বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। সঙ্গে তিনি জানান, বিহারের নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করবেন ও সবরকম সহযোগিতা করবেন। পাটলিপুত্র থেকে এবার নীতীশের নজর থাকবে দিল্লিতেই। জাতীয় ইস্যুতেই কথা বলবেন জেডিইউ প্রধান। যদিও বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। কংগ্রেস সহ বিরোধী দলের দাবি, আদপে এটা নীতীশের রাজনৈতিক জীবনে ফুলস্টপ লাগিয়ে দিয়েছে বিজেপি।

সম্রাট চৌধুরী নীতীশ কুমারের মন্ত্রিসভায় উপ মুখ্যমন্ত্রী পদে ছিলেন। তিনি বিহারে কুশওয়াহা জাতির অন্তর্গত। ২০১৭ সালে বিজেপি-তে যোগ দেন। বিহারে ওবিসি সম্প্রদায়গুলির মধ্যে কুশওয়াহা অত্যন্ত প্রভাবশালী বলে ধরা হয়। আর সেই অঙ্কেই সম্রাটের হাতেই পাটলিপুত্রের ভার দিয়েছেন মোদি-শাহরা।

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজোর আগেই রাজ্যের দুই বিধানসভায় উপ নির্বাচন, নির্ঘন্ট প্রকাশ কমিশনের

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ