চরম গোষ্ঠীদ্বন্দ্বে ‘বিরক্ত’ স্মৃতি, প্রচার না সেরেই ফিরলেন বিজেপি নেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া : বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। ৬ দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছিল গেরুয়া শিবির। তারপরে একাধিক কেন্দ্রে প্রার্থী নিয়ে বিজেপির বিক্ষোভ সামনে এসেছে। এবার গোষ্ঠীদ্বন্দ্বে ‘বিরক্ত’ হয়ে প্রচার না করেই ফিরে গেলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।

চুঁচুড়ায় বিজেপির হয়ে প্রচার করতে রাজ্যে এসেছিলেন স্মৃতি ইরানি। নববর্ষের দিন চুঁচুড়া ৩ নম্বর গেট বিজেপি জেলা অফিসের সামনে থেকে শোভাযাত্রা শুরু করেছিল বিজেপি। নির্ধারিত সময়ের কিছুটা পরে এই যাত্রা শুরু হয়। এতে ক্ষুব্ধ হন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। বিজেপি সূত্রে খবর, তাঁকে জেলা অফিসে স্বাগত জানাতেও এদিন জেলা সভাপতিকে দেখা যায়নি। এতেও অসন্তুষ্ট হয়েছেন তিনি।

দেরি করে কাঠাফাটা রোদে শোভাযাত্রা শুরু হলেও তাল কাটে অর্ধেক রাস্তা থেকে স্মৃতি ইরানির ফিরে যাওয়ায়। ঘড়িরমোড়ের মঞ্চ থেকে সকাল থেকে প্রচার চলছিল স্মৃতি ইরানি আসবেন এবং সভা করবেন। তিনি এসেছিলেন ঠিকই কিন্তু সভা করলেন না। সূত্রের খবর, উল্লেখযোগ্যভাবে এই কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থী সুবীর নাগ বলেন, স্মৃতি ইরানির অন্য কর্মসূচি থাকায় তিনি ফিরে গিয়েছেন। তবে কর্মীরা হতাশ হয়েছেন স্মৃতি ইরানির সভা না হওয়ায়। এদিন অন্নপূর্ণা ভান্ডারের সূচনা করার কথা ছিল স্মৃতি ইরানির। তিনি না থাকায় এটির সূচনা করেন সুবীর নাগ। বিজেপি ক্ষমতায় এলে মহিলারা তিন হাজার টাকা করে পাবে বলে ঘোষণা করা হয় গেরুয়া শিবিরের তরফে। কিন্তু আচমকাই মাঝপথে কেন ফিরে গেলেন বিজেপি নেত্রী? জানা গিয়েছে, চুঁচুড়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে রয়েছে। এরফলে বিরক্ত হয়েই ফিরে গিয়েছেন তিনি।

সিকিমে টানেল বিপর্যয়ে বাড়ির ছোট ছেলের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার থাইল্যান্ডের দুই তরুণী

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১