পিৎজ্জা তৈরিতে ‘থুতু’ ব্যবহার! রেস্তরাঁর কর্মীর তাজ্জব কাণ্ড দেখলে অবাক হবেন আপনিও!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পিৎজ্জা খেতে গিয়ে কেউ বাড়তি চিজ, কেউ আবার এক্সট্রা সস চান। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও দেখে নেটপাড়ার প্রশ্ন- “এ আবার কেমন সিক্রেট টপিং!” মুহূর্তের মধ্যেই ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল হইচই। কেউ মজা করে বলছেন, “পিৎজ্জার সঙ্গে ফ্রি শক সার্ভিস!”, আবার কেউ সরাসরি প্রশ্ন তুলছেন খাবারের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে। হাস্যরসের আড়ালে কিন্তু ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও ক্ষোভ। দোকানের রান্নাঘরের একটি দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার পরই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। 

জানা গিয়েছে, নয়ডা এলাকার চৌড়া গ্রামের ‘পিৎজ্জা হান্ট’ নামের একটি দোকানের কর্মী তথা পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পিৎজ্জা তৈরির সময় অভিযুক্ত যুবক পিৎজ্জা বেসের উপর ‘থুতু’ ফেলছেন। এরপর সেই পিৎজ্জাই গ্রাহকদের পরিবেশন করা হচ্ছিল বলেও অভিযোগ ওঠে। ভিডিও সামনে আসতেই এলাকাজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অভিযুক্ত যুবকের নাম মুজাম্মিল বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও কয়েকটি হিন্দু সংগঠনের সদস্যরা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্ষোভপ্রকাশ করেন। ভিডিও ভাইরাল হওয়ার পর বহু মানুষ দোকানের সামনে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে সেক্টর-২৪ থানা পুলিশ অভিযুক্ত মুজাম্মিলকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ দোকান থেকে কিছু সামগ্রী ও ভিডিও ফুটেজও বাজেয়াপ্ত করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাল ভিডিওর সত্যতা খতিয়ে দেখা হচ্ছে এবং ভিডিওটি কবে ও কী পরিস্থিতিতে তৈরি হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুনঃ ক্যান্সার আক্রান্ত স্ত্রীর লড়াইয়ে সঙ্গী হতে নিজের মাথার চুল কেটে দিলেন স্বামী

পুলিশ সূত্রে খবর, প্রয়োজনে ভিডিওর ফরেন্সিক পরীক্ষাও করা হতে পারে যাতে বোঝা যায় ভিডিওতে কোনও রকম কারচুপি হয়েছে কি না। পাশাপাশি দোকানের অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। খাদ্যের গুণমান, পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের আশ্বাস, তদন্তে দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে