জানেন কী পাকিস্তানের সেনাপ্রধানের পুর্বপুরুষ হিন্দু ছিলেন? ভারতেই ছিল জন্মভিটে?

Share:

নিজস্ব প্রতিনিধি, জলন্ধর: পাকিস্তানের ফিল্ড মার্শাল অসীম মুনিরের ভারতের পঞ্জাবের জলন্ধরের সঙ্গে রয়েছে এক গভীর পারিবারিক ইতিহাস। পাক গণমাধ্যমের বিবিধ প্রতিবেদন এবং তথ্য অনুসারে, ১৯৪৭ সালের ভারত-পাকিস্তান বিভাজনের আগে মুনিরের পরিবার জলন্ধরের কাজী মহল্লায় বাস করত।

দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গার কারণে তাঁর বাবা সৈয়দ সারওয়ার মুনির সপরিবারে পাকিস্তানে চলে আসেন। প্রথমে পাকিস্তানে এসে পঞ্জাবের টোবা টেক সিং-এ বসতি স্থাপন করেন তিনি। তারপর রাওয়ালপিন্ডির ধেরি হাসানাবাদে বাড়ি করে চলে যান। মুনির সেই অর্থে দেখতে গেলে পঞ্জাবি মুসলিম সৈয়দ পরিবারের সন্তান। যার শিকড় ভারতে তিনিই চরম ভারত বিদ্বেষী।

১৯৪৭ সালের আগে জলন্ধরের কাজী মহল্লায় সম্পূর্ণ মুসলিম বসতি ছিল। মুনিরের পরিবার এখানেই বাস করত। জলন্ধরের স্থানীয় বাসিন্দা ৭৯ বছর বয়সী হরপ্রীত জানিয়েছেন দেশভাগের পর কাজী মহল্লার সমস্ত মুসলিম পরিবার পাকিস্তানে চলে যায়।

অন্য এক স্থানীয় বাসিন্দা অনিল খেড়া আবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন যে তিনি তাঁর বাবা এবং অন্যান্য প্রবীণদের কাছ থেকে শুনেছিলেন কাজী মহল্লার মুসলিম সম্প্রদায়ের মধ্যে কেউ ঘোড়ার গাড়ি চালাতেন, কেউ বা সবজি বিক্রি করতেন।

প্রাক্তন মন্ত্রী এবং বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়া বলেন, জলন্ধরের কাজী মহল্লা, আলি মহল্লা এবং চাহার বাগের মতো এলাকাগুলি মুসলিম অধ্যুষিত ছিল। তিনি দাবি করেন যে মুনিরের পরিবার কাজী মহল্লায় বাস করত। মনোরঞ্জন কালিয়ার বক্তব্য, “মুনিরের বক্তৃতা থেকে মনে হয়েছিল যে পহেলগাঁও সন্ত্রাসী হামলা তাঁর ষড়যন্ত্র।” কালিয়া আরও বলেন যে মুনিরের পূর্ববর্তী বহু প্রজন্ম হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তাঁরা পরে ইসলামে ধর্মান্তরিত হন।

জলন্ধরের জামে মসজিদের সাজ্জাদা নাশিন, সৈয়দ নাসিরুদ্দিন পীরজাদা জানিয়েছেন যে, দেশভাগের আগে জলন্ধরে ৮৫% মুসলিম থাকতেন। এখানে ১২টি মুসলিম অধ্যুষিত বসতি ছিল।

আসীম মুনিরের বাবা রাওয়ালপিন্ডির একটি স্কুলের অধ্যক্ষ এবং স্থানীয় মসজিদের ইমাম ছিলেন। মুনির ছোট থেকেই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন। তাঁর প্রাথমিক শিক্ষা রাওয়ালপিন্ডির একটি ইসলামী মাদ্রাসা দার-উল-তাজউদে সম্পন্ন হয়। পরে তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে যোগ দেন এবং শীর্ষে পৌঁছান।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় যখন ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন, সেই সময় আসীম মুনির পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান ছিলেন। এখন তাঁকেই চলতি বছরের ২২ এপ্রিল ঘটে যাওয়া পহেলগাঁও সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ করা হচ্ছে।

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর