দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি:  দিল্লি থেকে গ্রেফতার পাকিস্তানি নাগরিক। ক্রাইম ব্রাঞ্চের এআরএসসি দল অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে। তদন্তে জানা গিয়েছে, বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়াই ওই ব্যক্তি নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাস করছিলেন।   

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে দিল্লির সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মুহাম্মদ আদনানের  পরিচয় ও নথিপত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে তিনি পাকিস্তানের নাগরিক বলে স্বীকার করেন। তবে ভারতে প্রবেশের সময় তাঁর কাছে কোনও বৈধ ভ্রমণ নথি ছিল না বলে অভিযোগ।  প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি নেপাল হয়ে ভারতে ঢুকেছিলেন। এরপর তিনি দিল্লিতে এসে বসবাস শুরু করেন। কতদিন ধরে তিনি ভারতে ছিলেন এবং এই সময়ে কী কাজ করতেন, তা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন: জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

পুলিশ আরও জানার চেষ্টা করছে, ভারতে প্রবেশের ক্ষেত্রে তাঁকে কেউ সাহায্য করেছিল কি না এবং তাঁর সঙ্গে কোনও সংগঠিত চক্রের যোগাযোগ রয়েছে কি না। পাশাপাশি, তিনি কোনও ভুয়ো পরিচয়পত্র বা অন্য নথি ব্যবহার করেছিলেন কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশ ও বসবাসের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর তাঁকে পাকিস্তানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে বলে পুলিশ সূত্রে জানা  গিয়েছে। তাঁর সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে মহম্মদ আদনানের অতীতের ভ্রমণ রেকর্ডও সামনে এসেছে ২০২২ সালের  ৩০ ডিসেম্বর, আদনান তার স্ত্রী ও আবদুল্লাহর কন্যা জয়নাবকে সঙ্গে নিয়ে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত থেকে পাকিস্তানে ভ্রমণ করেন। পুলিশ জানিয়েছে অভিযুক্ত,  ভারতে প্রবেশের জন্য নির্ধারিত   পদ্ধতি অনুসরণ করেননি। 

রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, ৪ রাশির জীবনে আসতে পারে চাকরি-অর্থের সুখবর

ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক