জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় স্বস্তির খবর। এবার থেকে জনগণনার জন্য দায়িত্ব পালনের সময় তাঁদের ‘অন ডিউটি’ হিসেবে গণ্য করা হবে। এই মর্মে বুধবার নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দফতর। পাশাপাশি, ৩ অগস্ট জারি করা আগের নির্দেশিকাটিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 

আগের নির্দেশিকায় বলা হয়েছিল, স্কুলের স্বাভাবিক পঠনপাঠনের কাজ শেষ করার পর শিক্ষক-শিক্ষিকাদের জনগণনার দায়িত্ব পালন করতে হবে। এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। শিক্ষকদের একাংশের দাবি ছিল, স্কুলে ক্লাস নেওয়ার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ করা অত্যন্ত কঠিন। এমনকি ছুটির দিনেও এই দায়িত্ব সামলাতে গিয়ে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছিল। এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন ৩১ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা। শুনানির সময় আদালত প্রশ্ন তোলে, শিক্ষকরা একইসঙ্গে স্কুলের ক্লাস এবং জনগণনার দায়িত্ব কীভাবে সামলাবেন। শিক্ষকরা কোথা থেকে কাজে আসছেন এবং তাঁদের স্কুলের সময়সূচি কী এসব বিষয়ও বিবেচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করে আদালত। 

আরও পড়ুন: মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

 তারপরেই  শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ হিসেবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের পরই স্কুল শিক্ষা দফতর নতুন বিজ্ঞপ্তি জারি করে জানায়, জনগণনা কর্তৃপক্ষ যে নির্দেশ দেবেন, সেই অনুযায়ী শিক্ষক-শিক্ষিকাদের কাজ করতে হবে। তবে নতুন নির্দেশিকায় একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। জনগণনার কাজে শিক্ষক-শিক্ষিকাদের যুক্ত করার ফলে যাতে স্কুলের পঠনপাঠন কোনওভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ একদিকে জনগণনার কাজ, অন্যদিকে স্কুলের স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা দুইয়ের মধ্যে সমন্বয় বজায় রাখার দায়িত্বও থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। 

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা