‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক মৃত্যু। সকলের সামনেই বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন সম্ভব জৈন নামের এক সফ্টওয়্য়ার ইঞ্জিনিয়ার। জানা গিয়েছে, তিনি দেনার দায়ে ডুবেছিলেন। এছাড়াও তাঁর সন্তানের চিকিৎসার খরচ এবং দাম্পত্য সমস্যার কারণে তীব্র আর্থিক ও মানসিক সঙ্কটেও ভুগছিলেন সম্ভব। সেই কারণেই আত্মঘাতী হয়েছেন সম্ভব।

আইএমটি মানেসর এলাকার বাসিন্দা সম্ভব জৈন, হরিয়ানার গুরুগ্রামের একটি বেসরকারি আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন। ২৮ বছরের যুবক সম্ভব সাম্প্রতিক মাসগুলিতে আর্থিক সংক্রান্ত বিষয়ে নিয়ে চাপের মধ্যে ছিলেন বলে জানা গিয়েছে। আত্মহত্যার আগে বাবার কাছে পাঠানো বার্তাগুলির মধ্যে একটি কথা নাড়িয়ে দিয়েছে তদন্তকারী আধিকারিকদের। তাঁর চরম মানসিক যন্ত্রণার বিষয়টি ফুটে উঠেছে। আত্মহত্যার আগে সম্ভব নিজের বাবাকে লিখেছিলেন, ‘বাবা আমার জন্য আর তোমাকে বিবৃত হতে হবে না। বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না। কাউকে টাকা দিতে হবে না।’ এই বলেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সে।

আরও পডুন: পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

জৈন গুরুগ্রামের আইএমটি মানেসর এলাকার একজন সফ্টওয়্যারে কর্মী ছিলেন সম্ভব। ২০২৩ সালের দিকে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে পরবর্তীতে সেই বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয়। তাঁদের একটি পুত্রসন্তান ছিল যে সময়ের আগেই (অপরিণত অবস্থায়) জন্মগ্রহণ করেছিল। জানা যায় যে, তার চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকা খরচ হয়েছিল। তার ফলে দেনার দায়ে ডুবেছিল সম্ভব। সেই কারণে বাবার থেকে টাকা ধার নিত। কিন্তু সেটাতে মানসিকভাবে অশান্তিতে ভুগছিলেন তিনি। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন সম্ভব।

বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে হেনস্থার অভিযোগ, পিংলায় গ্রেফতার প্রৌঢ়

এক মাস পার, নেপালে গিয়ে নিখোঁজ শিক্ষিকার বাড়ি ফেরার অপেক্ষায় ছেলেরা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

গরিব মহিলাদের আধার হাতিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা আত্মসাতের অভিযোগ, শান্তিপুরে সরব উপভোক্তারা

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছেন স্বামী, শহরে চাঞ্চল্যকর কাণ্ড

শহিদ জওয়ানকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৪

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…