সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড শিক্ষা দফতরের কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সমাজ মাধ্যমে কটাক্ষমূলক পোস্ট ভাগ করে নেওয়ার অভিযোগে সাসপেন্ড করা হল শিক্ষা দফতরের এক আপার ডিভিশন ক্লার্ককে। শিক্ষা দফতর সূত্রে খবর, সরকারি কর্মী হয়ে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষমূলক মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। 

অভিযোগ, দু’দিন আগে ধীমান দাস নামে এক  ব্যক্তি ফেসবুকে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্ট নিজের ফেসবুক পেজে ভাগ করে নেন পারমিতা সেন। অভিযোগ, পোস্টটি ভাগ করে নেওয়ার সময় প্রধানমন্ত্রীকে কটাক্ষও করেন তিনি। বিষয়টি নজরে আসার পরেই পারমিতার বিরুদ্ধে পদক্ষেপ করে শিক্ষা দফতর। পারমিতা সেনের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, তৃণমূল সরকারের আমলেই শিক্ষা দফতরে চাকরি পান তিনি। এক সময় তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর ২৪ পরগনা জেলে ইউনিটের দায়িত্বেও ছিলেন পারমিতা। তার আগে তৃণমূল ছাত্র পরিষদের উত্তর ২৪ পরগনা জেলার সভানেত্রী ছিলেন বলে দাবি। পরে তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

আরও পড়ুনঃ মুখ্যসচিবের ফোনের পর ডিভিসি জল ছাড়া কমালেও হাওড়া-হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতি

সরকারি চাকরিতে থাকার পরেও কীভাবে  প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষ করে সমাজমাধ্যমে পোস্ট করা যায়, তা নিয়েই প্রশ্ন উঠেছে। সরকারি কর্মীদের আচরণবিধি মেনে চলার বিষয়টি সামনে রেখেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। পারমিতাকে সাসপেন্ড করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ  ক হতে পারে বলেই মনে করা হচ্ছে। 

 

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

৩ বছরের পড়ুয়াকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার স্কুল বাসের চালক

কেক, বিস্কুটে ব্যবহৃত হচ্ছে পচা ডিম, বসিরহাটে অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

হঠাৎ থমকে গেল আর্জেন্টিনার ম্যাচ, খেলা থামিয়ে সম্মান মেসিকে

খুশি হবেন ভগবান গোপাল, ঘরেই বানিয়ে নিন ক্রিমি তালের কুলফি

জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন ধনিয়া পাঞ্জিরি, রইল সহজ রেসিপি

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যসচিবের ফোনের পর ডিভিসি জল ছাড়া কমালেও হাওড়া-হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতি

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য