মুখ্যসচিবের ফোনের পর ডিভিসি জল ছাড়া কমালেও হাওড়া-হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতি

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা অপরদিকে দক্ষিণ বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গজুড়ে। এর মাঝেই দামোদর উপত্যকায় প্রবল বৃষ্টির ফলে হু হু করে জল ছাড়ছে ডিভিসি। সেই জল ছাড়ার জন্য বন্যার আশঙ্কা হাওড়া, হুগলির বিস্তীর্ণ এলাকায়। দামোদর ও মুণ্ডেশ্বরী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিঘের পর বিঘে জমি জলের তলায়। মানুষের ঘরে জল ঢুকেছে। গতকাল, বৃহস্পতিবার রাতের পর থেকে জল ছাড়া কিছুটা কমিয়েছে ডিভিসি।

আরও পডুন: পচা আলু-সবজি দিয়ে তৈরি হচ্ছে কাসুন্দি-সস! কারখানায় ঢুকেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের

দামোদর ভ্যালি কর্পোরেশন সূত্রে খবর, ডিভিসি (মাইথন + পাঞ্চেত) আজ, শুক্রবার সকাল থেকে ৯৮ হাজার কিউসেক হারে জল ছাড়ছে। এছাড়া দুর্গাপুর ব্যারেজ থেকে আজ ১ লক্ষ ১৯ হাজার ৬২৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর গালুডিহ ব্যারেজ থেকে ৪৮ হাজার ৯৭৪ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মুকুটমণিপুর জলাধার থেকে ১৯ হাজার ৩০২ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং মালদহ জেলার একাধিক নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। কয়েকটি নদী এবং খাল যেমন – আমতা খাল, চাঁপাডাঙ্গায় দামোদর, মুচিঘাটায় হুড়হুড়া খাল এবং রাণীচকে রূপনারায়ণ চরম বিপদসীমার উপর দিয়ে বইছে। গোটা বিষয়টি নিয়ে গতকাল, বৃহস্পতিবার ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। তারপরেই এদিন সকাল থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা কমিয়েছে ডিভিসি। যদিও ফের ভারী বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা। এমনটাই আশঙ্কা প্রশাসনের আধিকারিকদের।

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

জন্মাষ্টমীতে বানিয়ে নিন গোপালের প্রিয় মাখন-মিছরি, রইল সহজ রেসিপি

বাজারের বিষাক্ত কেক আর নয়! কৃষ্ণের ভোগে বানান পঞ্চামৃত কেক

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড শিক্ষা দফতরের কর্মী

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

অনলাইনে অর্ডার করা ডিম ভাঙতেই যা বের হল…

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

মুখ্যসচিবের ফোনের পর ডিভিসি জল ছাড়া কমালেও হাওড়া-হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতি

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য

শ্রীনগরে অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের