‘স্কাইরুট স্টার্টআপে ২৮-এর যুবকরা কাজ করছে, ৫৬ বছর বয়সী নয়,’ রাহুলকে খোঁচা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশনের শুরুতেই নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে খোঁচা দিলেন মোদি। আজ, সোমবার সংসদের বাইরে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘গত বছর বাদল অধিবেশনের আগে ভারতের নাগরিক আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছিলেন। গত পরশু ভারতের যুব স্টার্টআপ বিরাট সাফল্য লাভ করেছে। বিশ্বের খুব কম দেশেই এমন প্রাইভেট স্টার্টআপ আছে। স্কাইরুট স্টার্টআপে যারা কাজ করছেন, তাদের গড় বয়স ২৮ বছর। এই কাজ করে দেখিয়েছেন তাঁরা। কোনও ৫৬ বছর বয়সীর মতো নয়। এঁদের মতো তরুণরাই এই কৃতিত্ব অর্জন করেছে। আমি কোনও ৫৬ বছর বয়সী ‘তরুণ’-এর কথা বলছি না।’

গত রবিবার ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে কৃত্তিম উপগ্রহ লঞ্চ করে স্কাইরুট। সেই বিষয়ে প্রশংসা করেছিলেন মোদি। এদিন স্কাইরুটের প্রশংসা করতে গিয়েই নাম না করে রাহুলকে খোঁচা দিয়েছেন মোদি। বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘সকলের প্রচেষ্টা থাকলেই দেশের কল্যাণ হয়। আমাদের প্রার্থনা, বাদল অধিবেশন যেন ফলপ্রসূ হয়। বিগত এক মাসে দেশ অনেক কাজ করেছে, সাফল্য অর্জন করেছে। যা দেশবাসীর জন্য গর্বের। কিছুদিন আগে সেমি কন্ডাক্টর প্লান্ট চালু হয়েছে দেশে। হাইড্রোজেন ট্রেন চালু করা হয়েছে। খুব কম দেশেই এই ট্রেন আছে। এটা সবথেকে দীর্ঘ ও শক্তিশালী ইঞ্জিনের হাইড্রোজেন ট্রেন। ভারতের বিজ্ঞানী, উদ্যোগপতি-সকলে দেশের জন্য কাজ করছেন। এরই ফলাফল এটা।’

আরও পডুন: উত্তরাখণ্ডে টানা বৃষ্টির জের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত চারধাম যাত্রা

মোদি আরও বলেন, ‘লাগাতার যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণ ভারতের মতো দেশ, যারা শক্তি ও জ্বালানির জন্য নির্ভরশীল, তাদের জন্য এটা বড় সঙ্কট ছিল। পেট্রল, ডিজেল, এলপিজি, সার- অনেক বিষয়ে বাধা ছিল। বাদল অধিবেশন শুরুর সময়ে দেশ গতি নিয়েছে। এই অধিবেশন নতুন শক্তি দিতে পারে। ইতিবাচক শক্তির প্রয়োজন। আমাদের সংসদে অনেক জ্ঞানী, অভিজ্ঞ সাংসদ রয়েছেন। আমার বিশ্বাস যেখানে তর্ক হয়, সেখানে বিতর্কের জন্য জায়গা থাকে না। আশা করি, সংসদে চর্চা সমৃদ্ধ হবে, এবারের অধিবেশনে সকলের আওয়াজকে স্থান দেওয়া হোক, সকলের বিচারকে সম্মান দেওয়া হোক। আমি সকলকে এই অধিবেশনে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।’

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের