উত্তরাখণ্ডে টানা বৃষ্টির জের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত চারধাম যাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরাখণ্ডে টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বেড়েছে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত চারধাম যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। যাত্রীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

গড়ওয়াল কমিশনার সংশ্লিষ্ট সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ ও প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। যাঁরা ইতিমধ্যেই যাত্রাপথে রয়েছেন, তাঁদের নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে। আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত এবং রাস্তা সম্পূর্ণ নিরাপদ বলে ঘোষণা না করা পর্যন্ত কাউকেই এগিয়ে যেতে দেওয়া হবে না বলে নির্দেশে স্পষ্ট করা হয়েছে। প্রশাসনের দাবি, পাহাড়ি এলাকায় হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, ভূমিধস কিংবা রাস্তা ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে আগে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দিকেই জোর দেওয়া হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। প্রয়োজন অনুযায়ী উদ্ধারকারী দল ও জরুরি পরিষেবাকেও প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ ‘ককরোচ জনতা পার্টি’র সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

একই সঙ্গে যাত্রীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সংবাদমাধ্যম এবং প্রশাসনের সরকারি যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনও গুজবে কান না দিয়ে শুধুমাত্র প্রশাসনের সরকারি বিজ্ঞপ্তি ও নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। জেলা প্রশাসনের পরামর্শ ছাড়া যাত্রা শুরুর চেষ্টা না করতেও অনুরোধ করা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে এবং সমস্ত রাস্তা নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পরই ফের চারধাম যাত্রা শুরু হবে। তত দিন পর্যন্ত ধৈর্য ধরে প্রশাসনের নির্দেশ মেনে চলার আর্জি জানানো হয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী এই যাত্রায় অংশ নেন। ফলে তাঁদের নিরাপত্তার প্রশ্নে কোনও রকম আপস করতে রাজি নয় উত্তরাখণ্ড প্রশাসন।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি