‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বজুড়ে যুদ্ধ, ভূ-রাজনৈতিক অস্থিরতা সহ নানা সমস্যার মধ্যেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বেশ নজর কেড়েছে।  চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে দেশের জিডিপি বৃদ্ধির হার হয়েছে ৭.৮ শতাংশ। এই পরিসংখ্যানকে ভারতের অর্থনীতির শক্তিশালী ভিত্তির প্রতিফলন হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে বিদেশ সফরে রয়েছেন তিনি। সেখান থেকেই ভিডিওর মাধ্যমে দিয়েছেন বিশেষ বার্তা।  আত্মনির্ভর ভারতের জন্য নাগরিকদের কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গেই প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে সোনা না কেনার আর্জি জানিয়েছেন।  

ভিডিও  বার্তায় মোদি  বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও সংকট চলছে। আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাও নানা কারণে ব্যাহত হয়েছে। ২০২০ সালের করোনা মহামারির সময় থেকে বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা বারবার ধাক্কা খেয়েছে। তার মধ্যেও ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কিরগিজস্তান থেকে ইনস্টাগ্রাম ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনগণকে অনেক অভিনন্দন। ৭.৮ শতাংশ প্রবৃদ্ধি দেশকে আনন্দে ভরিয়ে দিয়েছে। আমি দেশবাসীকে তাদের দৃঢ় সংকল্প ও কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন জানাই। এটি সম্মিলিত শক্তিরই প্রতিফলন।’ 

আরও পড়ুন: মহার্ঘ বিমানের জ্বালানি, বাড়তে চলেছে ফ্লাইটের টিকিটের দাম!

প্রধানমন্ত্রীর বার্তায় বিশেষ গুরুত্ব পেয়েছে ‘স্বদেশি’ এবং ‘ভোকাল ফর লোকাল’। তাঁর মতে, আত্মনির্ভর ভারত গড়তে দেশের মানুষকে দেশীয় পণ্য ও পরিষেবার প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে। বিদেশে অপ্রয়োজনীয় ভ্রমণ, বিদেশে বিয়ে কিংবা প্রয়োজন না থাকলে সোনা কেনার মতো খরচ কমিয়ে দেশের অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি। পুরানো কথা মনে করিয়ে বলেছেন,  পর্যটনের জন্য বিদেশে ভ্রমণ করবেন না। বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং আয়োজন করা থেকে বিরত থাকুন। আমাদের দেশে বিয়ে করুন । অপ্রয়োজনে সোনা কেনা থেকে বিরত থাকুন।’  পাশাপাশি প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সামনে এখন লক্ষ্য শুধু অর্থনৈতিক বৃদ্ধির পরিসংখ্যান বাড়ানো নয়, বরং সেই গতি বজায় রেখে আত্মনির্ভর ও উন্নত ভারত গড়ে তোলা। বিশ্বজুড়ে সংকট যতই থাকুক, দেশের ১৪০ কোটি মানুষের সম্মিলিত শক্তির উপর আস্থা রেখে ভারত এগিয়ে যাবে। এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

নেপাল বিপর্যয়ে এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ, মাটির নিচে আরও চাপা থাকার আশঙ্কা

‘সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বে দুমুখো নীতির কোনও স্থান নেই,’ নাম না করে পাকিস্তানকে কটাক্ষ মোদির

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

‘বারবার একই দৃশ্য কেন দেখতে হচ্ছে?’ দিল্লিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় গর্জে উঠলেন ভূমি

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪

‘৯৫ শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, সরে যেতে দ্বিধা বোধ করবে না’, সতর্কবার্তা সঙ্ঘের

মাসের শুরুতেই ফের মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু দাম বাড়ল প্রায় ১০ টাকা

মহার্ঘ বিমানের জ্বালানি, বাড়তে চলেছে ফ্লাইটের টিকিটের দাম!

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!

এমবাপ্পে–হলান্ডকে পেছনে ফেললেন ইয়ামাল, ভাঙলেন বার্সার ৯১ বছরের পুরনো রেকর্ড

সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানুন স্ট্যাটাস চেকের নিয়ম