মহার্ঘ বিমানের জ্বালানি, বাড়তে চলেছে ফ্লাইটের টিকিটের দাম!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের বাড়ল বিমানের জ্বালানির দাম। টানা দ্বিতীয় মাসে বিমান চলাচলের জ্বালানি বা এটিএফ-এর দাম বৃদ্ধি করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সূত্রে খবর, প্রতি লিটারে ৬ টাকা ২৮ পয়সা বেড়েছে এটিএফ-এর দাম। ফলে ১১৫ টাকা থেকে বেড়ে প্রতি লিটার জ্বালানির দাম হয়েছে ১২১ টাকা ২৮ পয়সা। এক ধাক্কায় বৃদ্ধি প্রায় ৫.৪৬ শতাংশ।

বিমানের পরিচালন ব্যয়ের বড় অংশই জ্বালানি বাবদ খরচ হয়। ফলে এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে পারে বিমান সংস্থাগুলির খরচে। সেই বোঝা যাত্রীদের উপর চাপিয়ে দিতে উড়ানের ভাড়া বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও বিমানভাড়া নির্ধারণের ক্ষেত্রে জ্বালানির পাশাপাশি যাত্রী চাহিদা, আসনের প্রাপ্যতা এবং বিভিন্ন সংস্থার মধ্যে প্রতিযোগিতার মতো বিষয়ও গুরুত্বপূর্ণ। এর আগে ১ অগস্ট প্রতি লিটারে প্রায় ৫ টাকা বাড়ানো হয়েছিল এটিএফ-এর দাম। তার আগে জুলাইয়ে অবশ্য ৫ টাকা কমেছিল জ্বালানির দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রভাবেই ফের এটিএফ-এর দাম ঊর্ধ্বমুখী বলে মনে করা হচ্ছে। আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে। ফলে বিশ্ব বাজারে তেলের দামে তার প্রভাব পড়েছে।

আরও পড়ুনঃ রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! তরুণীর মাথা ন্যাড়া করে দিলেন ম্যানেজার

এদিকে, চলতি বছর জ্বালানির দামের ওঠানামা থেকে বিমান সংস্থাগুলিকে কিছুটা সুরক্ষা দিতে মূল্য স্থিতিশীলকরণ ব্যবস্থা চালু করেছে কেন্দ্র। ওই ব্যবস্থায় অংশ নেওয়া সংস্থাগুলি সর্বোচ্চ তিন বছরের জন্য নির্দিষ্ট দরে এটিএফ কিনতে পারে। তবে বাজারদরের সঙ্গে যুক্ত সংস্থাগুলির ক্ষেত্রে আন্তর্জাতিক তেলের দামের ওঠানামার প্রভাব সরাসরি পড়বে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস