সনাতন ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্য, স্ট্যালিন পুত্রের বিরুদ্ধে যোগী রাজ্যে মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সনাতন ধর্ম নিয়ে বেফাঁস মন্তব্যের দায়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে মামলা দায়ের করল যোগী আদিত্যনাথের পুলিশ। পাশাপাশি মামলা দায়ের করা হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র তথা কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গের বিরুদ্ধেও। মঙ্গলবার রামপুরের সিভিল লাইনস থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রামপুর জেলা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, অন্যের ধর্মাবেগে আঘাত এবং দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বাঁধানোর অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ এবং ১৫৩এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী হর্ষ গুপ্ত ও রাম সিং লোধির দায়ের করা অভিযোগের ভিত্তিতেই দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দুই আইনজীবী সিভিল লাইনস থানায় দায়ের করা অভিযোগে বলেছিলেন, ‘সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।’

উল্লেখ্য, গত শনিবার এক অনুষ্ঠানে সনাতন ধর্মকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। তাঁর ওই মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। হিন্দুত্বের আবেগে সুড়সুড়ি দিতে আসরে নেমে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ-সহ বিজেপি নেতৃত্ব। সেই সঙ্গে হিন্দু ধর্মের ধ্বব্জাধারী স্বঘোষিত সন্ন্যাসীরাও ‘রে-রে’ করে ধেয়ে এসেছেন। যদিও নিজের মন্তব্যে অনড়ই রয়েছেন উদয়নিধি। মঙ্গলবারও তিনি দাবি করেছেন, সনাতন ধর্ম নিয়ে যা বলেছেন তা ভুল নয়।

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী