পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির চাপের কাছে নতিস্বীকার করল দিল্লি পুলিশ। পেলেট গান বা ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের হয়েছে। তবে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। গত ২০ জুলাই নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি ও পড়ুয়ারা সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল। অভিযোগ, সেই অভিযানে আন্দোলনরত পড়ুয়াদের উপর পেলেট গান বা ছররা গুলি চালায় দিল্লি পুলিশের কয়েকজন আধিকারিক। সেই ছররা গুলিতে জখম হয়ে অন্ধ হতে বসেছেন সাহিল লোচাব নামের এক পড়ুয়া। তাঁকে নিয়েই আজ, শুক্রবার দিল্লিতে পার্লামেন্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করতে যান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। যদিও কংগ্রেস নেতার অভিযোগ, পেলেট গান ইস্যুতে প্রথমে এফআইআর দায়ের করেনি পুলিশ।

আরও পডুন: নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

তারপরেই পার্লামেন্ট স্ট্রিট থানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এফআইআর দায়ের না করার প্রতিবাদে পড়ুয়া সাহিলকে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে ধর্না অবস্থানে বসেন রাহুল। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে থানার বাইরে। শুধুই রাহুল নন, খবর পেয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি, জয়রাম রমেশ, কুমারি সেলজা সহ একাধিক নেতা-নেত্রী পৌঁছে যান। তাঁরাও পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে ধর্না অবস্থানে বসে পড়েন। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ রীতিমতো হিমশিম খেতে থাকে। দিল্লি পুলিশ জানায়, যে ছররা গুলিতে আক্রান্তের অভিযোগটি গ্রহণ করা হয়েছে। গত ২০ জুলাই নথিভুক্ত সমস্ত মামলার তদন্ত ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চ করছে। এই বিষয়ে একজন আইও-কে নিযুক্তও করা হয়েছে। যদিও এফআইআর দায়ের করতে রাজি হয়নি পুলিশ। যদিও এদিন বিকেলের দিকে লোকসভার বিরোধী দলনেতার চাপে পড়ে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। তবে কোনও ব্যক্তির নাম তাতে উল্লেখ করা হয়নি।

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….