নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

Share:

নিজস্ব প্রতিনিধি: খাবারে ভেজাল আছে কিনা তা পরীক্ষার জন্য বিশেষ অভিযান শুরু করেছে প্রশাসন। আর অভিযানে বেরিয়েই এক বেনজির ঘটনার মুখোমুখি হলেন হামিরপুরের মহকুমা শাসক। শুক্রবার (২১ অগস্ট) সরাসরি পৌঁছে গিয়েছিলেন ‘মা বৈষ্ণো জয় ভবানী সুইটস’ নামে মিষ্টির দোকানে। তবক দেওয়া মিষ্টি চেখে দেখার জন্য দোকানের মালিক অন্নি বাবাকে নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ মানতে অস্বীকার করেন দোকানের মালিক। নিজের দোকানের মিষ্টি খেতে রাজি হননি। আর তার পরেই দোকানের সব মিষ্টি আস্তাকুঁড়েতে ফেলার নির্দেশ দেন মহকুমা শাসক। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিও।

এদিন সকাল থেকেই হামিরপুরের একের পর এক খাবারের দোকানে হানা দেন খাদ্য বিভাগের পদস্থ আধিকারিকরা। খাদ্য বিভাগের সহকারী কমিশনার গৌরী শঙ্কর ও খাদ্য সুরক্ষা আধিকারিক মৃত্যুঞ্জয় কুমারের নেতৃত্বে ওই অভিযান চলে। একাধিক দোকানের খাবারে বিষাক্ত পদার্থ পাওয়া যায়। ওই সমস্ত খাবারের নমুনা সংগ্রহ করা হয়।

অভিযানের সময়ে মহকুমা শাসক (এসডিএম) করণবীর সিংহের নেতৃত্বে খাদ্য বিভাগের আধিকারিকরা পৌঁছে যান এলাকার নামী মিষ্টির দোকান ‘মা বৈষ্ণো জয় ভবানী সুইটস’-এ। সেখানে একাধিক মিষ্টির উপরে তবক দেখতে পান তাঁরা। দোকানের মালিক অন্নী বাবাকে নিজের দোকানের মিষ্টি চেখে দেখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নিজের দোকানের তৈরি মিষ্টি খেতে রাজি হননি অন্নী বাবা। এর পরেই দোকানের সব মিষ্টি ফেলে দেওয়ার নির্দেশ দেন মহকুমা শাসক। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা শাসক করণবীর সিংহ বলেন, ‘অভিযানে বিভিন্ন দোকান থেকে একাধিক খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই নমুনা পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। রিপোর্ট আসার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও