পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: অরবিন্দ কেজরিওয়ালের সাধের আম আদমি পার্টি ভেঙেচুরে একাকার। এবার বিজেপিতে সামিল হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের তুতো ভাই জ্ঞান সিংহ মান। আজ সোমবার (১১ মে) হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিংহ সাইনি ও পঞ্জাবের বিজেপি সভাপতি সুনীল জাখরের উপস্থিতিতেই পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন তিনি। পাশাপাশি এদিন বিজেপিতে নাম লেখান পঞ্জাবের আর এক আপ নেতা মনজিন্দর সিংহ-ও।

সম্প্রতি আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন সাত রাজ্যসভা সাংসদ। তাঁরা হলেন রাঘব চাড্ডা, হরভজন সিংহ, স্বাতী মালিওয়াল, অশোক কুমার মিত্তাল, সন্দীপ পাঠক, রাজেন্দ্র গুপ্ত ও বিক্রম সাহানি। একসঙ্গে সাত রাজ্যসভা সাংসদের দলত্যাগে বিপাকে পড়েছে আপ। যদিও আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, ইডি ও সিবিআইয়ের ভয় দেখিয়ে সাত রাজ্যসভা সাংসদকে দলত্যাগে বাধ্য করা হয়েছে। যদিও ওই অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির তরফে দাবি করা হয়েছে, ‘পঞ্জাবে ভাগবন্ত মান সরকারের দুর্নীতির প্রতিবাদেই সাত রাজ্যসভা সাংসদ দল ছেড়েছে।’

শুধু রাঘব চাড্ডাদের দলত্যাগই নয়, পঞ্জাবের বিদ্যু‍ৎমন্ত্রী সঞ্জীব অরোরার গ্রেফতারিতেও ধাক্কা খেয়েছে আম আদমি পার্টি। ১০০ কোটির দুর্নীতিতে জড়িত থাকায় তাঁকে গ্রেফতার করেছে ইডি। ফলে খানিকটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছে আপ। একের পর এক ধাক্কায় রীতিমতো বেসামাল কেজরিওয়ালের দল। আগামী বছর গোড়ার দিকেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। ওই নির্বাচনের আগেই আপে রীতিমতো ভাঙন শুরু হয়েছে। সাত রাজ্যসভা সাংসদের দলত্যাগের পরেই তড়িঘড়ি আস্থা ভোট এনে নিজের সরকারের শক্তি প্রদর্শন করেছেন ভাগবন্ত মান। তবে তাতেও নিশ্চিত হতে পারছে না আপ সরকার।

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?