স্ট্যালিনকে উপহার দিতে রাস্তা টপকে মিষ্টির দোকানে রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। নাওয়া-খাওয়ার সময় নেই। গতকাল শুক্রবারই ভোট প্রচারে তামিলনাড়ুতে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ভোট প্রচার শেষ করে গন্তব্যে যাওয়ার পথে আচমকাই কোয়েম্বাটুরের একটি মিষ্টির দোকানে ঢ়ুঁ মারেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তার পরে ওই দোকান থেকে সংগ্রহ করলেন বিখ্যাত মাইশূর পাক বা গুলাব জামুন। সেই সঙ্গে নিজেও চেখে দেখেন। পরে ওই মিষ্টি তুলে দিলেন ডিএমকে সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের হাতে। আর রাহুলের কাণ্ড দেখে তো থ খোদ ডিএমকে সুপ্রিমো। রাজনৈতিক পর্যবেক্ষকরা খানিকটা মজার ছলে বলেছেন, এ হলো মিষ্টি কূটনীতি। আর ওই মিষ্টি কূটনীতিতে স্ট্যালিনকে ক্লিন বোল্ড করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

যে মিষ্টির দোকান থেকে রাহুল মিষ্টি কিনেছিলেন সেই দোকানের মালিক রাহুল তনয়কে দেখে থ মেরে গিয়েছেন। তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি রাহুল গান্ধি তাঁর দোকানে মিষ্টি কিনতে আসবেন। সংবাদমাধ্যমে দোকান মালিক বলেন, ‘রাহুল গান্ধি আসার পর আমরা অবাক হয়ে গিয়েছিলাম। তিনি সম্ভবত একটি সভার জন্য কোয়েম্বাটুর গিয়েছিলেন। মনে হয় কংগ্রেস নেতা গুলাব জামুন খেতে পছন্দ করে। সেইজন্যই তিনি আমার দোকানে এসে এক কেজি মিষ্টি কিনেছে। আমি খুশি হয়েছিলাম যে সে এসেছে। আমাদের কর্মীরাও তাকে দেখে খুশি হয়েছেন। তিনি আমাদের দোকানে প্রায় ২৫-৩০ মিনিট ছিলেন। ।‘

এছাড়াও দোকান মালিক জানায়,’মিষ্টি কেনার পর আমরা রাহুল গান্ধিকে টাকা দিতে বারুণ করেছিলাম। তবে কংগ্রেস নেতা আমাদের কথা না শুনেই জোর করে টাকা দিয়ে গেছেন।‘ এই মিষ্টি কেনা প্রসঙ্গে কংগ্রেস টুইট করে জানিয়েছে, রাহুল গান্ধি বিখ্যাত মিষ্টি মাইসোর পাকও  কিনেছেন। যা তিনি ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনকে উপহার দেবেন। অন্যদিকে ১৯ এপ্রিল তামিলনাড়ুর ৩৯টি লোকসভা আসনে হবে প্রথম দফায় ভোটগ্রহণ। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস-ডিএমকে নেতৃত্বাধীন জোট   তামিলনাড়ুতে  ৩৯টি আসনের মধ্যে ৩৮টি আসন জিতেছিল। এবার কার দখলে থাকবে তামিলনাড়ু সেটাই এখন মূল বিষয়।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা