‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কনফার্মড ট্রেনের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক রেলকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ওড়িশার রৌরকেল্লা স্টেশনে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রেলকর্মী কপিলেশ্বর সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি তাঁকে চাকরি থেকেও বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর কুড়ির ওই তরুণী তাঁর দুই তুতো ভাইকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু যাচ্ছিলেন। প্রথমে তিতলাগড় স্টেশন থেকে হাতিয়া-যশবন্তপুর এক্সপ্রেসে ওঠার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু ভুল করে অন্য একটি ট্রেনে উঠে রৌরকেল্লা স্টেশনে পৌঁছে যান তাঁরা। বৃহস্পতিবার সকালে স্টেশনে পৌঁছে বেঙ্গালুরু যাওয়ার জন্য কনফার্মড টিকিটের খোঁজ করছিলেন তিন জন। অভিযোগ, সেই সময় তাঁদের সঙ্গে যোগাযোগ করেন রেলকর্মী কপিলেশ্বর। কনফার্মড টিকিট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি তরুণীকে রেল আধিকারিকদের বিশ্রামকক্ষের কাছে একটি ঘরে নিয়ে যান। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে ফল ভাল হবে না বলেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকি তরুণীর মুখ বন্ধ রাখতে তাঁকে ২০০০ টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ। তরুণীর দাবি, পরে ফের তাঁকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত। কোনওমতে সেখান থেকে পালিয়ে গিয়ে তিনি তাঁর দুই ভাইকে বিষয়টি জানান। এরপর তাঁরা জিআরপি-র কাছে অভিযোগ করেন। শুক্রবার ম্যাজিস্ট্রেটের কাছে তরুণীর বয়ান নথিভুক্ত হওয়ার কথা।

আরও পড়ুনঃ জিআই স্বীকৃতির অপেক্ষায় নবদ্বীপের বিখ্যাত লাল দই, দাবিতে সরব কারিগর-বিক্রেতারা

রেলের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার আদিত্য চৌধরী জানিয়েছেন, অভিযুক্ত ভাল্ভ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ পাওয়ার পরই তাঁকে বরখাস্ত করা হয়েছে। অবসরকালীন সুযোগ-সুবিধাও তিনি পাবেন না। ঘটনার তদন্তে পুলিশকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে রেল। এই ঘটনার পর রৌরকেল্লা স্টেশনে।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, ডিসেম্বরেই দেশে ফিরতে চান হাসিনা

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর