জিআই স্বীকৃতির অপেক্ষায় নবদ্বীপের বিখ্যাত লাল দই, দাবিতে সরব কারিগর-বিক্রেতারা

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখে দিলেই মিশে যায়, স্বাদে অনন্য! নবদ্বীপের লাল দইয়ের খ্যাতি ছড়িয়েছে দেশ-বিদেশে। কিন্তু এত জনপ্রিয়তা সত্বেও এখনও মেলেনি জিআই (GI) স্বীকৃতি। এবার বহু বছরের পুরনো এই মিষ্টান্নের সরকারি স্বীকৃতির দাবিতে সরব হয়েছেন নবদ্বীপের মিষ্টান্ন ব্যবসায়ী, কারিগর এবং খাদ্যপ্রেমীদের একাংশ। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, নবদ্বীপের ঐতিহ্যবাহী ‘ক্ষীর লাল দই’ তৈরির পদ্ধতিই একে অন্যদের থেকে আলাদা করে। খাঁটি মোষের দুধ দীর্ঘক্ষণ ধরে ফুটিয়ে প্রথমে ঘন ক্ষীরের মতো করা হয়। বিকেল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলে রাত পর্যন্ত। এরপর সেই ঘন দুধ মাটির পাত্রে রেখে বিশেষ পদ্ধতিতে দই বসানো হয়।

দই জমাট বাঁধতে সময় লাগে প্রায় আড়াই থেকে তিন দিন। ফলে তৈরি হওয়ার পর এর ঘনত্ব এতটাই বেশি থাকে যে পাত্র উল্টে দিলেও দই সহজে নড়ে না। ঘন মসৃণ গঠন, বিশেষ স্বাদ এবং সুবাস। সব মিলিয়ে নবদ্বীপের লাল দইয়ের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। এই দইয়ের চাহিদাও এখন অনেকটাই বেড়েছে। কলকাতা বা বাংলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাইয়ের মতো শহরেও পৌঁছে যাচ্ছে নবদ্বীপের লাল দই। এমনকি প্রবাসীদের হাত ধরে বিদেশেও যাচ্ছে এই ঐতিহ্যবাহী মিষ্টান্ন। তবে জিআই স্বীকৃতি না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। তাঁদের অভিযোগ, নবদ্বীপের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় নিম্নমানের দই বিক্রি করা হচ্ছে। এর ফলে আসল পণ্যের গুণমান ও ঐতিহ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে ক্রেতাদের মধ্যে।

আরও পড়ুন: গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

স্থানীয়দের বক্তব্য, নদিয়ার অন্য ঐতিহ্যবাহী মিষ্টি যেমন কৃষ্ণনগরের সরপুরিয়া ও সরভাজা জিআই স্বীকৃতি পেয়েছে। অথচ শতবর্ষের ঐতিহ্য বহন করা নবদ্বীপের ক্ষীর লাল দই এখনও সেই তালিকায় জায়গা পায়নি। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত বহু কারিগর, ব্যবসায়ী এবং পরিবার। তাঁদের বক্তব্য, জিআই স্বীকৃতি পেলে একদিকে যেমন নবদ্বীপের এই ঐতিহ্যবাহী দইয়ের নিজস্ব পরিচয় আরও মজবুত হবে, তেমনই উপকৃত হবেন স্থানীয় উৎপাদক ও কারিগররা। তাই দ্রুত লাল দইকে জিআই স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো হয়েছে নবদ্বীপে।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, ডিসেম্বরেই দেশে ফিরতে চান হাসিনা

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর