ট্রেনে নির্দিষ্ট ওজনের বেশি মালপত্র সঙ্গে নিয়ে উঠলে গুনতে হবে না জরিমানা, সুখবর শোনালেন রেলমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেনে অতিরিক্ত ওজনের মালপত্র নিয়ে ওঠার জন্য জরিমানা গুনতে হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার (২১ অগস্ট) এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘রেলে নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি মালপত্র নিয়ে ওঠার জন্য জরিমানা চালু করা সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার কোনও ভিত্তি নেই।’

গত মঙ্গলবারই একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ‘বিমানের নিয়ম এবার চালু হতে চলেছে ট্রেন যাত্রার ক্ষেত্রেও। আপাতত উত্তর-মধ্য রেলের অন্তর্ভুক্ত দুই স্টেশন, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং প্রয়াগরাজ ছিওকি স্টেশনে এই নিয়ম পরীক্ষামূলক ভাবে শুরু হতে চলেছে। এই দুই স্টেশনে ট্রেনে ওঠার আগে যাত্রীদের মালপত্রের ওজন পরীক্ষা করে দেখা হবে। মালপত্রের নির্দিষ্ট পরিমাণের বেশি হলে জরিমানা দিতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে। রেলের তরফে জানানো হয় এই নিয়ম আগেও ছিল। শীততাপনিয়ন্ত্রিত প্রথম শ্রেণির টিকিটধারীরা ৭০ কেজি, দ্বিতীয় শ্রেভির টিকিটধারীরা ৫০ কেজি ওজনের মাল নিজের সঙ্গে বিনে ভাড়ায় বহন করতে পারেন আর সাধারণ শ্রেণির যাত্রীদের ক্ষেত্রে ওই সীমা ৪০ কেজি। খাতায় কলমে বাড়তি মালের জন্য ভাড়া গোনার নিয়ম থাকলেও সে ভাবে কার্যকর করা হয়নি। এ বার দু’টি স্টেশনে ব্যাগ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। ইতিবাচক সাড়া মিললে ধাপে ধাপে বাকি সব স্টেশনেই এই নিয়ম চালু করা হবে।

রেল যাত্রায় বাড়তি মালের জন্য জরিমানার মুখে পড়তে হবে এমন খবরে দুঃশ্চিন্তায় পড়ে যান যাত্রীরা।। বিশেষ করে সামনেই উ‍ৎসবের মরশুম। অনেকেই যেমন সপরিবারে বেড়াতে যান, তেমনই পরিযায়ী শ্রমিকরা বাড়িতে ফেরেন। তাদের সঙ্গে প্রচুর মালপত্র থাকে। ওই মালপত্রের জন্য কত টাকা বাড়তি গুনতে হবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। তবে খোদ রেলমন্ত্রী জরিমানার খবর ভিত্তিহীন বলায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর