রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের আলওয়ার জেলায় ৭০ বছরের এক বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ উঠল তাঁরই দুই প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই অভিযুক্তদের প্রথমে আটক করে, এরপর গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

 জানা গিয়েছে, ঘটনার দিন বৃদ্ধা নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ, সেই সময় দুই প্রতিবেশী জোর করে বাড়িতে ঢুকে তাঁকে যৌন নির্যাতন করে। বৃদ্ধার চিৎকার শুনে বাড়ির অন্য ঘরে থাকা তাঁর ছেলে ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযুক্তদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। ধৃতরা হল মোরধ্বজ জাটভ ও বচ্চু যোগী। অভিযোগ, মোরধ্বজ বৃদ্ধাকে ধর্ষণ করে এবং বচ্চু তাকে সহায়তা করে। অভিযোগ দায়ের হওয়ার পরই খেরলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় চন্দেলের নেতৃত্বে বিশেষ অভিযান শুরু হয়। পুলিশ দ্রুত দুই অভিযুক্তকে গ্রেফতার করে। পাশাপাশি ঘটনাস্থলে ফরেনসিক দল পৌঁছে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং বিচারকের সামনে তাঁর বয়ানও নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

পুলিশ জানিয়েছে, ধৃত দুই ব্যক্তি নির্যাতিতার প্রতিবেশী। তাদের আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আলওয়ারের পুলিশ সুপার জোগিন্দর সিং রাজাওয়াত জানান, ঘটনাটি অত্যন্ত গুরুতর। দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র পেশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে যাতে নির্যাতিতা দ্রুত ন্যায়বিচার পান, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

ছাত্রদের ঢাল করে ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতার ১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর