হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ তদন্তের পর সৌদি যুবরাজ আব্দুল্লাহর মৃত্যুর প্রকৃত কারণ জানাল ব্রিটিশ আদালত। আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট করা হয়েছে, এটি আত্মহত্যা বা কোনও ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড নয়। মাদক, অ্যালকোহল এবং চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধের সম্নিলিত প্রভাবেই একটি মর্মান্তিক দুর্ঘটনা। তদন্তে জানা গিয়েছে, ২৯ বছর বয়সি যুবরাজ গত ১৯ নভেম্বর লন্ডনের কেনসিংটনের একটি বিলাসবহুল ম্যারিয়ট হোটেলে ওঠেন এবং সেখানে প্রায় এক সপ্তাহ থাকেন। ২৪ নভেম্বর গভীর রাতে সিগারেট খাওয়ার উদ্দেশ্যে হোটেল থেকে বের হওয়ার সময়ই শেষবারের মতো সিসিটিভি ক্যামেরায় তাকে দেখা যায়।

পরদিন সকালে হোটেলের এক কর্মী বাথরুমে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসা পরিষেবাকে খবর দেওয়া হলেও চিকিৎসকেরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ও আদালতে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, তার শরীরে অ্যালকোহলের মাত্রা ইংল্যান্ডে বৈধ ড্রাইভিং সীমার প্রায় তিন গুণ ছিল। পাশাপাশি তার দেহে ড্রাগ জিএইচবি (GHB), গাঁজা এবং উদ্বেগ কমানোর ওষুধের উপস্থিতিও শনাক্ত করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এসব পদার্থ একসঙ্গে গ্রহণের ফলে তার হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত হৃদ্‌রোগজনিত জটিলতায় তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন: নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

শুনানিতে আরও জানা যায়, যুবরাজ আবদুল্লাহ দীর্ঘদিন ধরেই অ্যালকোহল ও মাদকের আসক্তির সঙ্গে লড়াই করছিলেন। ২০২৫ সালে তিনি লন্ডনসহ ব্রিটেনের একাধিক পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসকেরা জানান, প্রাথমিক চিকিৎসার সময় তিনি সহযোগিতা করলেও পরবর্তী কয়েকটি ফলো-আপ সেশনে আর উপস্থিত হননি। সহকারী করনার জিন হারকিন আদালতে জানান, আত্মহত্যার কোনও প্রমাণ মেলেনি। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি এবং সিসিটিভি ফুটেজেও অন্য কারও ইঙ্গিত পাওয়া যায়নি।

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড