রাজস্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত অনেকে, ঘটনায় শোকপ্রকাশ মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ বিস্ফোরণ রাসায়নিক কারখানায়। রাজস্থানের খাইরথাল-তিজারা জেলায় সোমবার ১৬ ফেব্রুয়ারি ভিওয়াড়ি শহরের একটি রাসায়নিক কারখানায় হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েক জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দমকল বাহিনী ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে আগুনের ভয়াবহতার কারণে উদ্ধারকাজে দেরি হচ্ছে। 

আরও পড়ুন: মহসিন নকভিকে ‘অজ্ঞ’ বলে ধুয়ে দিলেন শোয়েব আখতার 

এই মর্মান্তিক ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন গোবিন্দ সিং দোতসরা। রাজ্য কংগ্রেস সভাপতি দোতাসরা সরকারকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, খাইরথাল-তিজারা জেলার ওই কারখানায় অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

একই সঙ্গে তিনি রাজ্যের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সমালোচনা করে বলেন, সাম্প্রতিক সময়ে রাজস্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। আজমির রোডে রাসায়নিক ট্যাঙ্কার দুর্ঘটনা থেকে শুরু করে জয়পুরের হাসপাতালে অগ্নিকাণ্ড-বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলছে বলে মন্তব্য করেন তিনি।

খাইরথাল-তিজারা জেলায় কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে