মহসিন নকভিকে ‘অজ্ঞ’ বলে ধুয়ে দিলেন শোয়েব আখতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের কাছে আরও একবার বড় ব্যবধানে হারার পর তীব্র অসন্তোষে ফেটে পড়েছে পাকিস্তানের ক্রিকেট মহল। এই পরাজয়ের পর সাবেক গতি তারকা শোয়েব আখতার সরাসরি আঙুল তুলেছেন পাকিস্তান ক্রিকেটের শীর্ষ কর্তাদের দিকে। তাঁর অভিযোগের কেন্দ্রে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। শোয়েবের সাফ কথা, এই মানুষটিই পাকিস্তান ক্রিকেটকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ছিল সবচেয়ে আলোচিত লড়াই। কিন্তু মাঠের ছবিটা ছিল একেবারেই একতরফা। পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে অনায়াসেই সুপার এইটে পৌঁছে যায় ভারত। সাম্প্রতিক বছরগুলোতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই এমন ফল-এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ভারতের আধিপত্যই স্পষ্ট।

আরও পড়ুন: উত্তর কোরিয়ার মসনদে কিমের মেয়ে, ভাই-বোনের সংঘাত নিয়ে তুঙ্গে জল্পনা

নকভি বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের বিরুদ্ধে একটিও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। উলটে তাঁর বিভিন্ন সিদ্ধান্ত ঘিরে সমালোচনা আরও বেড়েছে। ম্যাচের আগের রাতে ক্রিকেটারদের সঙ্গে হোটেলে বৈঠক, আবার ম্যাচ চলাকালীন দল বিপর্যয়ে পড়তেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাওয়ার অভিযোগ-সব মিলিয়ে প্রশ্ন উঠেছে তাঁর ভূমিকা নিয়ে। ম্যাচের পর এক সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, ক্রিকেট সম্পর্কে নকভির ন্যূনতম ধারণাও নেই। অযোগ্য কাউকে বড় দায়িত্বে বসানোর ফল যে কতটা ভয়াবহ হতে পারে সেটার উদাহরণ হিসেবেই তিনি বর্তমান পাকিস্তান ক্রিকেটকে তুলে ধরেন।

শোয়েবের মতে, এখন ভারত-পাকিস্তান ম্যাচে আর ক্রিকেটীয় উত্তেজনা নেই, আছে শুধু বাইরের হাইপ আর টিআরপি। তবু সব হতাশার মাঝেও তিনি আশা ছাড়ছেন না। নামিবিয়ার বিরুদ্ধে জিতে সুপার এইটে ওঠা এবং সেখান থেকে ‘অলৌকিক কিছু’ ঘটার স্বপ্ন দেখছেন। শেষ পর্যন্ত তাঁর কথায়-যা-ই হোক, পাকিস্তানের পাশে থাকবেন, সমর্থন ছাড়বেন না।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের