‘শতাধিক মহিলাকে যৌন নির্যাতন করেছেন’, আদালতে চিকিৎসকের বিরুদ্ধে মুখ খুললেন অভিযুক্ত নার্স

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ২ কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রাজস্থানের একটি বেসরকারি হাসপাতালের এক নার্স। সেই মামলায় আদালতে হাজিরার সময়ই পাল্টা বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। তাঁর দাবি, যে চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বহু মহিলাকে যৌন নির্যাতন করেছেন। যদিও ওই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত করেনি পুলিশ।

 সূত্রের খবর, ঘটনাটি রাজস্থানের বারমের জেলার ঘটনা। অভিযুক্ত কমলা ওরফে কমলেশ ২০১৬ সাল থেকে ওই বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। চিকিৎসকের অভিযোগ, চাকরির সময় তাঁর ব্যক্তিগত ছবি গোপনে নিজের মোবাইলে তুলে নেন নার্স। পরে সেই ছবি প্রকাশ্যে আনা, মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে অর্থ আদায় করা হয়। অভিযোগ, এ ভাবে চিকিৎসকের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তদন্তে প্রায় ৩৫ লক্ষ টাকার অনলাইন লেনদেনের তথ্যও মিলেছে বলে দাবি পুলিশের।  আদালতে হাজিরার সময় সংবাদমাধ্যমের সামনে নার্স দাবি করেন, চিকিৎসক একজন ‘ ধর্ষক’। তাঁর অভিযোগ, শতাধিক মহিলাকে যৌন নির্যাতন করেছেন ওই চিকিৎসক। হাসপাতালের রোগীরাও তাঁর নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। অতীতে একাধিক অভিযোগ উঠলেও অর্থের প্রভাবে সেগুলি চাপা পড়ে যায় বলেও অভিযোগ করেন অভিযুক্ত।

আরও পড়ুনঃ মেডিকেল এমার্জেন্সি থেকে টার্ম ইনশিয়োরেন্স, জেনে নিন মধ্যবিত্তের সুরক্ষাকারী ৫টি বিমা

তবে পুলিশ জানিয়েছে, নার্সের তোলা অভিযোগের কোনওটিরই এখনও প্রমাণ মেলেনি। অন্য দিকে, চিকিৎসকের করা তোলাবাজি, ব্ল্যাকমেল ও ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগেরও তদন্ত চলছে। ব্যাঙ্কের নথি, বিভিন্ন তথ্য এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে অভিযুক্ত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার