মেডিকেল এমার্জেন্সি থেকে টার্ম ইনশিয়োরেন্স, জেনে নিন মধ্যবিত্তের সুরক্ষাকারী ৫টি বিমা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অপ্রত্যাশিত দুর্ঘটনা, অসুস্থতা বা আর্থিক সংকট যে কোনও সময় জীবনে নেমে আসতে পারে। তাই শুধুমাত্র সঞ্চয় করলেই হয় না, প্রয়োজন সঠিক বিমা পরিকল্পনাও। বিশেষজ্ঞদের মতে, পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কয়েক ধরনের বিমা কভার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক বিমা থাকলে বড় আর্থিক ধাক্কাও সামলানো অনেকটাই সহজ হয়।

টার্ম লাইফ ইনশিয়োরেন্স

পরিবারের একমাত্র বা প্রধান উপার্জনকারী ব্যক্তির জন্য টার্ম লাইফ ইনশিয়োরেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি এককালীন মোটা টাকা পাবেন। সেই টাকা দিয়ে লোন শোধ বা পরিবারের খরচ চালানো যাবে। আপনার বার্ষিক আয়ের ১০-১৫ গুণ কভার নিন। যত কম বয়সে নেবেন প্রিমিয়াম তত কম হবে।

স্বাস্থ্যবিমা

চিকিৎসার খরচ দিন দিন বাড়ছে। একটি ভাল স্বাস্থ্যবিমা হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচার এবং অন্যান্য চিকিৎসা ব্যয়ের বড় অংশ বহন করতে পারে। ফলে জরুরি পরিস্থিতিতে সঞ্চয় ভাঙতে হয় না। হাসপাতালে ভর্তি, ডে কেয়ার ট্রিটমেন্ট, ওষুধ, টেস্ট সব এই বিমায় কভার হয়। ৮০D ধারায়  এক্ষেত্রে কর ছাড়ও পাওয়া যায়। ক্যানসার, হার্ট অ্যাটাক, স্ট্রোক বা কিডনির মতো গুরুতর রোগ ধরা পড়লে চিকিৎসার খরচ অনেক বেশি হতে পারে। ক্রিটিক্যাল ইলনেস কভারে এককালীন নির্দিষ্ট অর্থ পাওয়া যায়, যা চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় খরচে কাজে লাগে।

ব্যক্তিগত দুর্ঘটনা বিমা

দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে এই ধরনের বিমা আর্থিক সহায়তা দেয়। বিশেষ করে যাঁদের পেশায় দুর্ঘটনার ঝুঁকি বেশি, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ। অ্যাক্সিডেন্টে মৃত্যু বা স্থায়ী অক্ষমতা হলে এককালীন টাকা পাবেন। কিছু পলিসিতে হাসপাতালে ভর্তি থাকাকালীন দৈনিক ভাতাও দেয়। বছরে মাত্র ১০০০ টাকা প্রিমিয়ামেই ১০ থেকে ২০ লাখের কভার পাওয়া যায়।

বাড়ি ও সম্পত্তির বিমা

আগুন, প্রাকৃতিক দুর্যোগ, চুরি বা অন্যান্য ক্ষতির কারণে বাড়ি বা মূল্যবান সম্পত্তির আর্থিক ক্ষতি হলে হোম ইনশিয়োরেন্স গুরুত্বপূর্ণ সুরক্ষা দিতে পারে। বাড়ির স্ট্রাকচার এবং ভেতরের জিনিসপত্র যেমন ফার্নিচার, ইলেকট্রনিক্স সব কভার হয়। বাড়ি কেনার সময় ব্যাঙ্ক থেকেই হোম লোনের সাথে এই বিমা নিয়ে নিন।

গাড়ির বিমা

আইন অনুযায়ী থার্ড পার্টি বিমা না থাকলে গাড়ি রাস্তায় চালানোই যাবে না। কিন্তু শুধু থার্ড পার্টিতে আপনার নিজের গাড়ির ক্ষতি কভার হয় না। কম্প্রিহেনসিভ কার ইনশিয়োরেন্স নিজের গাড়ির অ্যাক্সিডেন্ট, চুরি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি সব কভার হয়। সাথে রোড সাইড অ্যাসিস্ট্যান্স, জিরো ডেপ্রিসিয়েশন অ্যাড অন নিলে আরও ভাল। মনে রাখবেন প্রতি বছর রিনিউ করার সময় IDV  ঠিক করে নিন।

বিমা নেওয়ার আগে কী দেখবেন?

  • নিজের এবং পরিবারের প্রয়োজন অনুযায়ী কভার বেছে নিন।
  • পলিসির শর্ত, কভারেজ ও বাদ দেওয়া বিষয়গুলি (Exclusions) ভালভাবে পড়ে নিন।
  • পর্যাপ্ত বিমার অঙ্ক (Sum Assured) নির্বাচন করুন।
  • প্রিমিয়াম ছাড়াও ক্লেম সেটেলমেন্ট রেশিও ও বিমা সংস্থার পরিষেবার মান যাচাই করুন।

আর্থিক পরিকল্পনায় সঠিক বিমা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলায় শুধু বিনিয়োগ নয়, প্রয়োজন অনুযায়ী উপযুক্ত বিমা কভার রাখাও সমান জরুরি।

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির