রাম কারও ব্যক্তিগত নয়, গোটা বিশ্বের, বিরোধীদের খোঁচা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা: রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান থেকে নিজেদের দূরেই সরিয়ে রেখেছেন বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীরা। সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে ওই সিদ্ধান্তের জন্য নাম না করেই বিরোধীদের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, ‘ভগবান রাম কারও ব্যক্তিগত নয়। ভগবান রাম সবার। রাম শুধু ভারতের নয়, রাম গোটা বিশ্বের। রাম শুধু আগুন নয়, শক্তি। রাম শুধু বর্তমান নয়, ভবিষ্যত, অনন্তকালের। রাম বিবাদ নয়, সমাধান। ফলে নিজের চিন্তাভাবনা বদলানোর সময় এসেছে। অনেকেই বলেছিলেন, রামমন্দির হলে দেশে আগুন জ্বলবে। তাঁরা ভারতের স্বরূপ চেনেন না।’

রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হওয়ার পরেই রামমন্দির চত্বরে এক সভার আয়োজন করেছিল রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। ওই সভায় ভাষণ দিতে গিয়ে প্রথম দিকে খানিকটা বাকরুদ্ধ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। নিজের আবেগ সামলে নিয়ে বলেন, ‘আজ এক ঐতিহাসিক দিন। অবশেষে ভগবান রামচন্দ্র আমাদের মধ্যে এসেই গিয়েছেন। তাঁর আসার জন্য বছরের পর পর অপেক্ষা করতে হয়েছে। এর জন্য ভগবান রামচন্দ্র নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন। রামচন্দ্রকে আজ থেকে আর তাঁবুতে থাকতে হবে না। তিনি নিজের মন্দিরেই থাকবেন।’

দেশের শীর্ষ আদালতের নির্দেশেই করসেবকদের হাতে গুঁড়িয়ে যাওয়া বাবরি মসজিদের জায়গায় গড়ে উঠেছে নয়া রামমন্দির। ওই রায়ের জন্য শীর্ষ আদালতের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘বছরের পর পর মন্দির নির্মাণ নিয়ে আইনি লড়াই চলেছে। মন্দির গড়ার নিজেদের বলিদান দিয়েছেন করসেবকরা। আজকের শুভদিন দেখতে পেয়েছি, তার জন্য করসেবকদের কাছে ঋণী। ন্যায় বিচারের জন্য বিচার ব্যবস্থার কাছেও কৃতজ্ঞ।’

রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ১১ দিন উপবাস রেখেছিলেন প্রধানমন্ত্রী। এদিন প্রাণ প্রতিষ্ঠার পরে নিজের উপবাস ভাঙেন তিনি। গত ১১ দিন দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে ঢুঁ মেরেছিলেন প্রধানমন্ত্রী। ‘নব রাম’ হিসাবে নিজেকে তুলে ধরার জন্য চেষ্টার কোনও কসুর রাখেননি। নিজের ১১ দিনের উপবাসের অভিজ্ঞতা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘১১ দিন বিভিন্ন জায়গায় গিয়েছি। রামায়ণের নানা গল্প শুনেছি। নিজেকে সমৃদ্ধ করেছি।’  

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার