স্বস্তি দিয়ে মে মাসে খুচরোর মূল্যবৃদ্ধি নামল ৪.৭৫ শতাংশে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে খাদ্য-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের খুচরো মূল্য যথেষ্টই স্বস্তিদায়ক। এপ্রিল মাসে খুচরোর মূল্যস্ফীতি ছিল ৪.৮৩ শতাংশ আর মে মাসে তা আরও খানিকটা কমে দাঁড়িয়েছে ৪.৭৫ শতাংশে। গত এক বছরে খুচরো মূল্যস্ফীতি এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

২০২২ সালে খুচরোর মূল্যবৃদ্ধি আকাশছোঁয়ার পরেই রিজার্ভ ব্যাঙ্ক খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির সহনশীলতার হার বেঁধে দিয়েছিল ৬ শতাংশে। যদিও গত বছর খানেক ধরেই স্বস্তি দিয়ে চলেছে খুচরোর মূল্যস্ফিতি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছিল ৫.০৯ শতাংশে। ভোটের আগে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি মানুষের সহনশীল ক্ষমতার মধ্যে থাকায় মোদি সরকার খানিকটা স্বস্তিতে ছিল। জিনিসপত্রের দাম আম আদমির নাগালের মধ্যে থাকায় লোকসভা ভোটে অনেকটাই সুবিধাজনক জায়গায় ছিল বিজেপি। ভোট নির্ঘন্ট ঘোষণার মাসে অর্থা‍ৎ মার্চে দেশে খুচরো মূল্যস্ফীতির হার এক ধাক্কায় ৫ শতাংশের নিচে নেমে গিয়েছে। খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল।

বুধবার (১২ জুন) জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তরফে জানানো হয়েছে, খাদ্যপণ্য থেকে শুরু করে ফল-সবজির দাম এপ্রিল ও মে মাসে অনেকটাই কমেছে। খাদ্যপণ্যের দাম এপ্রিলের তুলনায় সামান্য কমেছে ৮.৬৯ শতাংশে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে ২০২৪-২৫ অর্থ বর্ষে খুচরোর মূল্যবৃদ্ধি নিয়ে পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি অর্থ বর্ষে  খুচরো মূল্যস্ফীতির গড় হতে পারে ৪.৫ শতাংশ। প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) খুচরো মূল্যস্ফীতি থাকতে পারে ৪.৯ শতাংশে। দ্বিতীয় ত্রৈমাসিকে তা কমে দাঁড়াবে ৩.৮ শতাংশে। তৃতীয় এবং চতুর্থ তথা শেষ ত্রৈমাসিকে খুচরো মূল্যস্ফীতি দাঁড়াতে ৪.৬ এবং ৪.৫ শতাংশে।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা