এক বছরের মধ্যে সর্বনিম্ন, কমল খুচরো মূল্যস্ফীতি

গত বছরের নভেম্বরে স্বস্তি দিয়ে প্রথম বার রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৬ শতাংশ সহনসীমার নীচে নেমেছিল খুচরো মূল্যবৃদ্ধি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই দেশের আম জনতার জন্য সুখবর। গত ডিসেম্বরে মাসে দেশের বাজারে সামান্য কমল খুচরো মূল্যবৃদ্ধি (Retail Inflation)। বৃহস্পতিবার ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের (এনএসও) পক্ষ থেকে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত নভেম্বর মাসে যেখানে  দেশের খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৮৮ শতাংশ, ডিসেম্বর মাসে তা সামান্য কমে দাঁড়িয়েছে ৫.৭২ শতাংশে।

গত বছরের নভেম্বরে স্বস্তি দিয়ে প্রথম বার রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৬ শতাংশ সহনসীমার নীচে নেমেছিল খুচরো মূল্যবৃদ্ধি। এগারো মাসে যা ছিল সর্বনিম্ন। এমনকি ওই মাসে পাইকারি বাজারেও মূল্যবৃদ্ধির হার একুশ মাসের মধ্যে সর্বনিম্ন ৫.৮৫ শতাংশ দাঁড়িয়েছিল। ফলে খানিকটা হলেও স্বস্তিতে ছিল মোদি সরকার। ডিসেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি সামান্য কমাতে সেই স্বস্তি বেড়েছে।

ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের পক্ষ থেকে এদিন প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, গম, ডাল, দুগ্ধজাত জিনিস এবং ভোজ্যতেলের মতো খাদ্যপণ্যের দাম খানিকটা কমায় খুচরো মূল্যবৃদ্ধির হার কমেছে। যেখানে গত নভেম্বরে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৬৭ শতাংশ, তা কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ১৯ শতাংশে। বাজার বিশেষজ্ঞদের মধ্যে শীতকালে সবজি ও ফলের অতি ফলনের জন্য দাম অনেকটাই কমেছে। যার প্রভাব পড়েছে খুচরোর বাজারে। নভেম্বর মাসের তুলনায় শিল্প উ‍ৎপাদন ও বিদ্যু‍ৎ উ‍ৎপাদনের হারও গত মাসে বেড়েছে। মুদ্রাস্ফীতি রুখতে গত মে মাস থেকেইও বেশ কয়েকবার রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর ওই রেপো রেট বাড়ানোর প্রভাবেই খুচরোর বাজারে জিনিসপত্রের বেলাগাম দামে রাশ টানা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার