মাকে চমক দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ

যদিও আপাতত তিনি বিপন্মুক্ত বলেই জানিয়েছেন চিকি‍ৎসকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাকে চমকে দিতে চেয়েছিলেন। কিন্তু সেই চমক দিতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ। শুক্রবার সকালে দিল্লি-দেহরাদুন হাইওয়েতে রুরকির কাছে আচমকাই তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন লেগে যায়। প্রাথমিক ভাবে পন্থকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে দেহরাদুনের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভারতীয় জাতীয় দলের ক্রিকেটারের মাথা ও কপালে মারাত্মক চোট লেগেছে। যদিও আপাতত তিনি বিপন্মুক্ত বলেই জানিয়েছেন চিকি‍ৎসকরা।

ঋষভের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে অনুরাগীরা। ভারতের উইকেটরক্ষকের দ্রুত সুস্থতা কামনা করে অনেকেই টুইট করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া তরুণ ক্রিকেটারকে দ্রুত সুস্থ করে তোলার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে।

সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরে দলে ছিলেন ঋষভ। যদিও ঘরের মাটিতে আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। পরিবারের সঙ্গে সময় কাটাতে বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে উত্তরাখণ্ডের নিজের বাড়িতে ফিরছিলেন ভারতীয় দলের উইকেটরক্ষক। নিজেই চালাচ্ছিলেন গাড়ি। কিন্তু চোখে ঘুম নেমে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন। ধাক্কা খাওয়ার পরেই গাড়িতে দাউ-দাউ করে আগুন ধরে যায়। কোনও ক্রমে উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে ঋষভ। কপাল ফেটে গাল, নাক বেয়ে রক্তের ধারা নেমে আসছিল তাঁর। হাত দিয়ে রক্ত মুছতে দেখা যায় তাঁকে। একটি লরি থামিয়ে নিজের পরিচয় দেন। ওই লরিচালকই তাঁকে হাসপাতালে নিয়ে যান।

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের