সোমে VHP-র মিছিল রুখতে নুহ-তে জারি ১৪৪ ধারা

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: আগামিকাল সোমবার বিশ্ব হিন্দু পরিষদের মিছিল রুখতে সর্বশক্তি প্রয়োগ করছে বিজেপি শাসিত হরিয়ানা সরকার। কট্টরবাদী হিন্দু সংগঠনকে যেমন মিছিল করার অনুমতি দেওয়া হয়নি, তেমনই রবিবার রাত থেকেই জারি হযেছে ১৪৪ ধারা। স্কুল-কলেজের পাশাপাশি ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অশান্তি বাঁধানোর চেষ্টা কঠোর হাতে রোখা হবে বলে জানিয়েছেন নুহ’র মহকুমা শাসক অশ্বিনী কুমার।

গত জুলাই মাসে বিশ্ব হিন্দু পরিষদের ধর্মীয় শোভাযাত্রা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে নুহ। দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান ছয়জন। তার মধ্যে দুই পুলিশ কর্মীও রয়েছেন। নুহর পাশাপাশি গুরুগ্রাম, মেবান-সহ বিস্তীর্ণ এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। পুড়িয়ে দেওয়া হয় একাধিক মসজিদ। সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিট্টু বজরঙ্গী-সহ একাধিক হিন্দুত্ববাদী নেতাকে গ্রেফতার করেন গুরুগ্রামের পুলিশ কমিশনার কলা রমাচন্দ্রন। যার জেরে তাঁকে বদলি করে দেয় হরিয়ানার বিজেপি সরকার।

কিন্তু ফের নুহতে বন্ধ হয়ে যাওয়া শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ নেতৃত্ব। ওই শোভাযাত্রা গিরে অশান্তি ছড়াতে পারে এমন আশঙ্কায় মিছিলের অনুমতি দেয়নি নুহ জেলা প্রশাসন। গত শুক্রবার রাত থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও অনুমতি না পেলেও মিছিল করার সিদ্ধান্তে অনড় রয়েছে ভিএইচপি নেতৃত্ব। রবিবার রাতে হরিয়ানার রেওয়ারি রেঞ্জের আইজি রাজেন্দার জানিয়েছেন, ‘কোনও অশান্তি যাতে না বাঁধে তার জন্য প্রশাসন প্রস্তুত। কোনও ধর্মীয় শোভাযাত্রা বের করতে দেওয়া হবে না।’

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া