কল্যাণ থেকেই প্রার্থী হচ্ছেন শিন্ডে-পুত্র শ্রীকান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারে ভোটের ময়দানে নামছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডে। শনিবার এই কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। আসন্ন লোকসভা ভোটে মহারাষ্ট্রের কল্যাণ কেন্দ্র থেকে লড়বেন শ্রীকান্ত।

সম্প্রতি মহারাষ্ট্রে বিজেপি, একনাথপন্থী শিবসেনা গোষ্ঠী ও অজিত পাওয়ারপন্থী এনসিপি গোষ্ঠীর মধ্যে ঐক্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। কিন্তু এই জোটের মধ্যে ঐক্য অটুট রয়েছে বলে এদিন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী জানান, জোটের প্রার্থী হিসাবে কল্যাণ কেন্দ্র থেকে ভোটে লড়বেন শ্রীকান্ত। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের এক মন্ত্রী শম্ভুরাজ দেশাই জানান, এবারের নির্বাচনে শ্রীকান্ত শিন্ডের কল্যাণ কেন্দ্রে প্রার্থী হওয়া জোটের ঐক্যকে আরও একবার প্রমাণিত করে। শ্রীকান্তকে সর্বসম্মতভাবে জোটের প্রার্থী হিসাবে ঘোষণা করায় জয়লাভে আত্মবিশ্বাসী শম্ভুরাজ দেশাই জানান, এই জোটই মোদিজিকে ৪০০-এর বেশি আসনে জিতিয়ে ক্ষমতায় আনবে।

এর আগেও শ্রীকান্ত শিন্ডে উদ্ধবপন্থী শিবসেনা গোষ্ঠীর প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছিল। কল্যাণ কেন্দ্র থেকেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন শ্রীকান্ত। উল্লেখ্য, এবারে লোকসভা নির্বাচনে পাঁচ দফায় ভোট হবে মহারাষ্ট্রে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে ও ২০ মে এই পাঁচ দফায় মহারাষ্ট্রের ৪৮টি আসনে ভোটগ্রহণ হবে।

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব