অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ শরদের প্রপৌত্র রোহিতের

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের প্রথমে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এই বিমান দুর্ঘটনাকে নিছকই দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে তবে এই নিয়ে এখনও চলছে জলঘোলা। শনিবার এনসিপি (এসপি) নেতা রোহিত পাওয়ার সংবাদ সম্মেলনে অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার ঘটনা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গেই  অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডুর পদত্যাগ দাবি করেছেন। তাঁর এই প্রশ্নের পরেউ নতুন করে এই বিমান দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। 

রোহিত পাওয়ার বলেছেন  বিমান দুর্ঘটনার তদন্ত তিনি নিজেই করেছেন, যেখানে বেশ কয়েকটি গুরুতর ত্রুটি  সামনে এসেছে। তিনি অভিযোগ করেছেন যে  ভেঙে পড়া বিমানের মালিকানাধীন সংস্থা ভিএসআর ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড উচ্চপদস্থ এবং প্রভাবশালী ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এনসিপি নেতা অভিযোগ করে যে,  ভিএসআর-এর  সঙ্গে  যুক্ত অনেকেই ক্ষমতায় আছেন, কেউ কেউ রাজ্যে এবং কেউ কেউ কেন্দ্রে ক্ষমতাসীন দলকে সমর্থনকারী দলগুলিতে রয়েছে।  তাঁর  আরও অভিযোগ, ভিএসআরকে বাঁচানোর চেষ্টা করা যে কেউ এই ষড়যন্ত্রের অংশ। রোহিত পাওয়ার  বলেছেন, ডিজিসিএ-র কিছু কর্মকর্তাও এই  কোম্পানিকে বাঁচানোর  সঙ্গে জড়িত রয়েছে। 

আরও পড়ুন: গর্ভবতী হওয়ায় বিয়ের জন্য প্রেমিককে চাপ, প্রেমিকাকে খুনের পর দেহ নিয়ে যা করল যুবক…

সাংবাদিক সম্মেলনে রোহিত পাওয়ার আরও বড় দাবি করে বলেছেন,  দুর্ঘটনার সময় বিমানে কেবল একটি বিস্ফোরণ নয়, একাধিক বিস্ফোরণ ঘটেছিল যার কারণে ব্ল্যাক বক্স ক্ষতিগ্রস্ত হয়। তাঁর অভিযোগ, বিমানটিতে গুরুতর যান্ত্রিক এবং রক্ষণাবেক্ষণের ত্রুটি ছিল। বিস্ফোরক অভিযোগ করে বলেছেন,  মালপত্র রাখার জায়গায় অতিরিক্ত পেট্রোল ক্যান মজুত ছিল,  যার কারণে ভেঙে পড়ার পরেই  আগুন  লাগে।  তিনি পুরো বিষয়টির নিরপেক্ষ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেন যাতে অজিত পাওয়ার ন্যায়বিচার পান।

প্রসঙ্গত, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং এনসিপি  নেতা অজিত পাওয়ার ২৮ জানুয়ারী ভয়াবহ বিমান দুর্ঘটনায়  প্রয়াত হন। মহারাষ্ট্রের তাঁর নিজ শহর  বারামতিতে  নামার সময় দুর্ঘটনাটি ঘটে।  ভেঙে পড়া বিমানটি ছিল দিল্লি-ভিত্তিক সংস্থা ভিএসআর ভেঞ্চারস পরিচালিত একটি লিয়ারজেট ৪৫ (রেজিস্ট্রেশন ভিটি-এসএসকে)। চার্টার ফ্লাইটটি মুম্বাই থেকে বারামতি যাচ্ছিল। দুর্ঘটনায় অজিত পাওয়ার ছাড়াও আরও চারজন নিহত হোড়া। বিমানে ছিলেন,  পাইলট সুমিত কাপুর, সহ-পাইলট শাম্ভবী পাঠক, কেবিন ক্রু পিঙ্কি মালি এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বিদীপ যাদব। অবতরণের সময়  বিমানটি বারামতি বিমানবন্দর থেকে কয়েক মিটার দূরে ভেঙে পরে। তারপর যে ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও পরে জানানো হয়। 

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!