গর্ভবতী হওয়ায় বিয়ের জন্য প্রেমিককে চাপ, প্রেমিকাকে খুনের পর দেহ নিয়ে যা করল যুবক…

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক ঘটনা গুজরাটে। গর্ভবতী হওয়ার পর বিয়ের জন্য চাপ দেওয়ায় বন্ধুর সঙ্গে মিলে প্রেমিকাকে খুন করল যুবক। শুধু খুন নয়  প্রমাণ লোপাটের জন্য খুনের পর দেহ ফেলে দেওয়া হয় গভীর কুয়োতে। ঘটনা সামনে আসতেই এলাকা জুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।   

ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের কচ্ছ জেলায়। প্রেমিকা গর্ভবতী হওয়ার পর বিয়ের জন্য চাপ দেওয়ায়  অভিযুক্ত প্রেমিক    তার বন্ধুর  সঙ্গে মিলে  বান্ধবীকে শ্বাসরোধ করে খুন করে। তারপর  অভিযুক্তরা তার দেহ পাথরের সঙ্গে বেঁধে একটি  কুয়োতে ফেলে।  পুলিশ অভিযুক্ত প্রেমিক  রাজেশ এবং তার বন্ধু রাহুলকে  গ্রেফতার করেছে। ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।  পুলিশের তদন্তে জানা গিয়েছে,  অভিযুক্ত রাজেশের গত এক বছর ধরে তার  গ্রামের এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। সেই সময়ে   তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয় এবং মহিলাটি গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পারেই ওই মহিলা রাজেশকে বিয়ের জন্য চাপ দেয়। এমনকি মহিলা হুমকি দেয় যে রাজেশ যদি বিয়ের জন্য  রাজি না হয় তাহলে পুলিশে অভিযোগ দায়ে করবে। মহিলার  এই চাপে বিরক্ত হয়ে, রাজেশ তাকে  খুনের ষড়যন্ত্র করে বন্ধু রাহুলের সঙ্গে মিলে।

পুলিশ তদন্তে জানতে পেরেছে,  রাজেশ ঘটনার দিন  রাতে মহিলাকে বিয়ের অজুহাতে গ্রামের বাইরে নিয়ে যায়। সেখানেই তর্ক-বিতর্ক শুরু হওয়ার পর  ফলে রাজেশ তাকে মাটিতে ফেলে শ্বাসরোধ করে খুন করে। মৃতের দেহ যাতে জলে ভেসে না যায়, তার জন্য অভিযুক্তরা তার কোমরে একটি স্কার্ফ বেঁধে, অন্য প্রান্তে একটি ভারী পাথর বেঁধে তাকে একটি গভীর কুয়োতে ফেলে দেয়। তরুণী দীর্ঘক্ষণ  নিখোঁজ থাকার পর তার পরিবার আঞ্জার থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। পুলিশ তদন্তে নেমে তিন ঘন্টা অনুসন্ধানের পর কূপের ভেতর থেকে মৃতদেহটি  উদ্ধার করে।  তদন্তের সময়, পুলিশ রাজেশের সাথে যুবতীর সম্পর্কের কথা জানতে পারে। রাজেশকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে, সে অপরাধ স্বীকার করে। অভিযুক্তের বয়ান অনুযায়ী পুলিশ এবং দমকল বিভাগ প্রায় তিন ঘন্টার চেষ্টায় কূপ থেকে মৃতদেহটি উদ্ধার করে। 

সৌরভের দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের