সোমনাথ মন্দিরের ৯০ মিটার উঁচু শিখরে অনুষ্ঠিত হবে কুম্ভাভিষেক, সাক্ষী থাকবে বিশ্ব

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাসের নতুন অধ্যায় রচনা করতে চলেছে সোমনাথ। ১১ মে গুজরাতের এই প্রাচীন জ্যোতির্লিঙ্গ মন্দিরে অনুষ্ঠিত হবে এক বিরল আধ্যাত্মিক আচার, যা আগে কখনও দেখা যায়নি। মন্দির পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষে পালিত হবে ‘সোমনাথ অমৃত পর্ব ২০২৬’।

এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হল প্রথমবারের মতো মন্দিরের প্রায় ৯০ মিটার উচ্চ শিখরে কুম্ভাভিষেক। দেশের ১১টি পবিত্র তীর্থস্থান থেকে সংগৃহীত পুণ্যজল একটি বিশাল কুম্ভে সংরক্ষণ করা হবে। আধুনিক ক্রেনের সাহায্যে সেই কুম্ভ শিখরে পৌঁছে দেওয়া হবে। পরে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে পুরোহিতরা সম্পন্ন করবেন মহাপবিত্র অভিষেক।

আরও পড়ুন: প্রথম বিবাহবার্ষিকীতেই নৃশংসতা! যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রথমে সোমনাথ মন্দিরে মহাদেবের পুজায় অংশ নেবেন এবং পরে ঐতিহাসিক এই অনুষ্ঠানের সূচনা করবেন। দক্ষিণ ভারতের বহু মন্দিরে নিয়মিত কুম্ভাভিষেকের প্রথা থাকলেও সোমনাথের ইতিহাসে এই প্রথম এমন আচার পালিত হতে চলেছে। তাই দেশজুড়ে ভক্ত ও সাধুসন্তদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। এক নিবন্ধে প্রধানমন্ত্রী লিখেছেন, ধ্বংসস্তূপ থেকে পুনর্জন্ম নেওয়া সোমনাথ ভারতের অদম্য আত্মবিশ্বাসের প্রতীক। তাঁর কথায়, এই মন্দির কেবল একটি তীর্থ নয়, এটি ধ্বংস থেকে সৃষ্টির এক অনন্য যাত্রার জীবন্ত সাক্ষী। ১১ মে-র এই অনুষ্ঠান সেই ঐতিহ্যকেই আরও একবার নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা