Loading live market data...
Loading active stocks...
Connecting...

প্রথম বিবাহবার্ষিকীতেই নৃশংসতা! যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাহবার্ষিকীর দিনই নিভে গেল এক তরুণীর জীবন। মাতৃত্বের স্বপ্ন বুকে নিয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা গুড়িয়া দেবী ভেবেছিলেন সংসারে নতুন সুখ আসবে। কিন্তু যৌতুকের লোভ সেই স্বপ্নকে রক্তাক্ত পরিণতিতে পৌঁছে দিল। বিহারের গোপালগঞ্জে এই মর্মান্তিক ঘটনায় ফের সামনে এল পণপ্রথার নির্মম মুখ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিধওয়ালিয়া থানার অন্তর্গত বখরৌর গ্রামের বাসিন্দা ২২ বছর বয়সি গুড়িয়া দেবীর বিয়ে হয়েছিল ২০২৫ সালের ৮ মে মনীশ কুনওয়ারের সঙ্গে। বিয়ের সময় কনের পরিবার তাদের সামর্থ্য অনুযায়ী উপহার ও প্রয়োজনীয় সামগ্রী দিয়েছিল। অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন একটি বুলেট এবং সোনার চেন দাবি করতে শুরু করে। গুড়িয়া তিন মাসের গর্ভবতী হওয়ার পরও তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলতে থাকে। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবি পূরণ না হওয়ায় শুক্রবার গভীর রাতে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পর স্বামী-সহ শ্বশুরবাড়ির সকল সদস্য বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া, ঘোষণা পুতিনের

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুড়িয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ফরেনসিক দলের সহায়তায় তদন্ত শুরু হয়েছে। সদর এসডিপিও রাজেশ কুমার জানিয়েছেন, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক বছরের বিবাহবার্ষিকীই হয়ে উঠল মৃত্যুদিবস।

ভোটের সময় অধীরের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন বিজয়

চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষা কৃষ্ণনের হাসিমুখ ঘিরে চর্চা

পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ

লেবাননে ইজরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪০ জন

প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে চেন্নাইয়ের ভরসা ধোনি? মাঠে ফেরা নিয়ে জোর চর্চা

মাতৃদিবসে গর্বে ভাসছেন বিজয়ের মা-বাবা ছেলের মুখ্যমন্ত্রী শপথে আবেগঘন মুহূর্ত

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

চন্দ্রনাথ রথ খুনের ৭২ ঘণ্টা পার, এখনও অধরা আততায়ীরা

‘যদি আরেকটু গুরুত্ব দিতাম’, মায়ের ক্যানসার নিয়ে অবহেলার কথা মাতৃদিবসে স্বীকার রাজীবের

এসি কেনার বড় সুযোগ, Flipkart সেলে Voltas থেকে LG-র এসিতে বিশাল ছাড়