‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি: সিনেমার পর্দায় অপরাধ করে পুলিশের চোখে ধুলো দেওয়ার নানা কৌশল দেখা যায়। কিন্তু বাস্তবের অপরাধী কি সত্যিই সিনেমার মতো নিখুঁত পরিকল্পনা করতে পারে? উত্তরটা না বলবেন অনেকে। কারণ কথাতেই রয়েছে অপরাধী যতই সতর্ক হোক না কেন কোনও না কোনও সূত্র সে ছেড়ে যাবেই।  অজয় দেবগণের জনপ্রিয় সিনেমা ‘দৃশ্যম’ দেখেই বাবাকে খুনের ছক কষেছিল এক ছেলে। পরিকল্পনা ছিল, খুন করে এমনভাবে পালিয়ে যাবে, যাতে পুলিশের সন্দেহের তালিকাতেও তার নাম না আসে। সেই উদ্দেশ্যেই গুজরাটের সুরাট থেকে প্রায় ২০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিহারের নিজের গ্রামে পৌঁছয় সে। বাবাকে কুপিয়ে খুন করে রাতারাতি আবার ফিরে যায় সুরাটে। কিন্তু সিনেমার মতো নিখুঁত চিত্রনাট্য বাস্তবে আর কার্যকর হল না। ছোট্ট ভুলেই পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত ছেলে। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর জেলার হলই থানার অন্তর্গত দরবা গ্রামে। মৃত ব্যক্তির নাম রঘুবীর সহনি। গত ২৬ জুলাই রাতে বাড়ির দরজার বাইরে ঘুমোচ্ছিলেন তিনি। সেই সময় বাড়িতে থাকা কুড়ুল দিয়ে তাঁর মাথায় একাধিকবার আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খুনের পর অস্ত্রটি বাড়িতেই ফেলে রেখে অন্ধকারের মধ্যে চম্পট দেয় আততায়ী। প্রথমে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে ফরেন্সিক দলও নমুনা সংগ্রহ করে। তদন্ত যত এগোয়, ততই পুলিশের সন্দেহ হয়, এই খুনের পিছনে কোনও বাইরের ব্যক্তি নয়, বরং পরিবারেরই কেউ জড়িত থাকতে পারে। তদন্তে উঠে আসে মৃতের ছেলে শিবশঙ্কর সহনির নাম। জানা যায়, জমি বিক্রি নিয়ে বাবার সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিবাদ চলছিল। অভিযোগ, বাবা তাঁর স্ত্রীকেও গালিগালাজ করতেন। সেই কারণে স্ত্রীকে নিয়ে সুরাটে থাকতে শুরু করেছিলেন শিবশঙ্কর। পুলিশের জিজ্ঞাসাবাদে শিবশঙ্কর জানিয়েছে, সুরাটে থাকার সময় ‘দৃশ্যম’ সিনেমাটি দেখে বাবাকে খুনের পরিকল্পনা করে সে। পুলিশের নজর এড়াতে সুরাট থেকেই নিজের মোবাইল ফোন বন্ধ করে দেয়। এরপর ট্রেনে চেপে প্রথমে পটনা, সেখান থেকে হাজিপুর এবং পরে পটোরি স্টেশনে পৌঁছয়। সেখান থেকে অটোয় জোরপুরা গিয়ে প্রায় চার কিলোমিটার পথ হেঁটে রাতের অন্ধকারে নিজের বাড়িতে পৌঁছয় সে। বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকে ঘর থেকে কুড়ুল বের করে। এরপর বাইরে ঘুমিয়ে থাকা বাবার উপর হামলা চালায়। খুনের পর একই পথে ফিরে গিয়ে ট্রেনে চেপে আবার সুরাটের উদ্দেশে রওনা দেয়।

আরও পড়ুন: পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

কীভাবে ভেস্তে গেল পরিকল্পনা?  

নিজের অবস্থান গোপন রাখতে মোবাইল বন্ধ রেখেছিল অভিযুক্ত। কিন্তু বাড়ি থেকে পালিয়ে পটোরি স্টেশনে পৌঁছনোর পরই ফোনটি চালু করে স্ত্রীকে ফোন করে । স্ত্রীর সঙ্গে কথা বলার পর আবার মোবাইল বন্ধ করে দেয়। আর সেই একটি ফোনকলই তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। পুলিশের প্রযুক্তিগত তদন্তে খুনের রাতে পটোরি স্টেশনে শিবশঙ্করের মোবাইলের অবস্থান সামনে আসে। দুই জায়গার অবস্থানের মধ্যে অসংগতি দেখে পুলিশের সন্দেহ আরও জোরালো হয়। এমনকী বাবার মৃত্যুর পর শ্রাদ্ধানুষ্ঠানেও হাজির হয়নি শিবশঙ্কর। বিষয়টি নিয়েও সন্দেহ তৈরি হয়েছিল পরিবারের সদস্যদের মধ্যে। শেষ পর্যন্ত সুরাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বিহার পুলিশ।

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি