‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিজের দাবিতে অনড়, অনশন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করলেন সোনম ওয়াংচুক। আজ, সোমবার নিয়ে ২৩ দিনে পড়ল ওয়াংচুকের অনশন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আপাতত ভর্তি করা হয়েছে দিল্লির সফদরজং হাসপাতালে। সেখানে থেকেই অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা করলেন এই পরিবেশবিদ। ওয়াংচুক জানিয়েছেন, ‘ককরোচ পার্টির যুব নেতাদের সাংসদদের সঙ্গে দেখা করার অনুমতি না দেওয়া পর্যন্ত এই অনশন চলবে। কিংবা সাংসদরা তাঁর সঙ্গে দিল্লির হাসপাতালে দেখা করতে আসবেন।’ সঙ্গে ওয়াংচুক দিল্লি পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ। ককরোচ জনতা পার্টির শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে সেই বিষয়ে বিরক্ত তিনি। এদিন যাঁরা আন্দোলনে এসেছিলেন তাঁদের প্রতি সমবেদনাও জানিয়েছেন সোনম।

পরিবেশবিদ সোনমের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি। সোনম লিখেছেন, ‘আমি আমার অনশন চালিয়ে যাব। শান্তিপূর্ণভাবে আন্দোলনরত তরুণদের উপর যে নির্মম আচরণ করা হচ্ছে তা দেখে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। যতক্ষণ না যুব নেতাদের সংসদ ভবনে গিয়ে সাংসদদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে, অথবা আমাকে এখানে হাসপাতালে তাঁদের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি আমার অনশন চালিয়ে যাব। আশা করি, তার আগেই সরকার শিক্ষামন্ত্রীর দায়বদ্ধতার বিষয়টি নিশ্চিত করবে। উসকানি সত্ত্বেও তরুণরা যেভাবে শান্তি বজায় রেখেছে, তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। আমি সরকার ও পুলিশের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন শিক্ষার্থীদের আজ বা আগামিকাল সংসদে তাঁদের অভাব-অভিযোগ তুলে ধরার সুযোগ করে দেয়। আন্দোলনকারীরা আজকের মতোই আগামিকালও একই রকম ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেবেন।’

আরও পডুন: ‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে পরীক্ষার্থীদের আত্মহত্যা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্য়াগ ও স্বচ্ছ পরীক্ষার দাবিতে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। তাঁদের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছেন পরিবেশবিদ সোনম ওয়াংচুক। তিনি গত ২৮ জুন থেকে টানা অনশন করছেন দিল্লির যন্তর মন্তরে। এদিন ককরোচ জনতা পার্টির সদস্যরাই সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল। যাকে কেন্দ্র কার্যত রণক্ষেত্র হয়ে পড়ে দিল্লির রাজপথ। পরে ককরোচদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। তাঁরা নাড্ডাকে একটি স্মারকলিপি জমা দেন। সঙ্গে তিনটি দাবি করেছে ‘ককরোচরা’। যার মধ্যে রয়েছে, আত্মঘাতী নিট পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সোনম ওয়াংচুককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম