‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে থাকাকালীন বঙ্গবাসী দেখেছে শান্তিনিকেতন ও শান্তিকুঞ্জের দ্বৈরথ। অর্থাৎ অভিষেক বন্দ্য়োপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা। পালাবদলের পর দুই নেতার তাল ঠোকাঠুকি কিছুদিন বন্ধ ছিল। কিন্তু সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ আজ, সোমবার একুশে জুলাই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে তৃণমূলের সাংসদ অভিষেকের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় এদিন একুশে জুলাই নিয়ে প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের তদন্ত কমিশনের দেওয়া রিপোর্ট পড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই রিপোর্ট পড়তে গিয়েই তিনি বলেন, ‘একুশে জুলাইয়ের শহিদ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যবহার করে যারা সাংসদ, বিধায়ক হল, মুখ্যমন্ত্রী হল, চার্টাড ফ্লাইটে চড়ল, হেলিকপ্টারে করে আকাশে উড়ল, বাড়ি-গাড়ি সম্পত্তি করল, দুবাই, সিঙ্গাপুরে গেল, আমেরিকায় চিকিৎসা করাল, তাঁদের থেকে দূরে থাকবেন। এরাই শহিদদের নাম ভাঙিয়ে বিপুল সম্পত্তি করেছে। কালীঘাট চত্বরে ৩৫টি প্লট। হরিশ চ্যাটার্জী, হরিশ মুখার্জী রোডে বিশাল বিশাল বাড়ি। একাধিক প্রাসাদের মতো বাড়ি, সব করেছে একুশে জুলাইয়ের নামে।’

আরও পডুন: অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

শুভেন্দু এদিন আরও বলেন, ‘১৯৯৩ সালের ২১ জুলাই কী হয়েছিল, পশ্চিমবঙ্গের মানুষ এখনও ঠিকমতো জানে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী তদন্ত কমিশন তৈরি করলেও তার রিপোর্ট কখনও প্রকাশ্যে আনেননি। আমি এই রিপোর্ট পড়ে শোনাচ্ছি। কারণ, বিধানসভা চলাকালীন আমি অন্য কোথাও এই রিপোর্ট প্রকাশ করতে পারতাম না। সেদিনের ঘটনায় পুলিশ কমিশনারের রিপোর্ট, আধিকারিকদের রিপোর্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যে তদন্ত কমিশন তৈরি হয়েছিল, সেখানে আজ যিনি নিজেকে সবচেয়ে বড় আন্দোলনকারী বলেন, তৎকালীন কংগ্রেস যুবনেত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কখনও তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়নি। হয়ত বারণ করা ছিল।’ রাত পোহালেই ঐতিহাসিক একুশে জুলাই। আগামিকাল মঙ্গলবার তৃণমূলের দুই পক্ষই সেই বিশেষ দিন পালন করবে পৃথক পৃথকভাবে। তার আগে এদিন বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের ধারণা, শুভেন্দু নাম না করলেও অভিষেককেই আক্রমণ করেছেন, এটা আর বলার অবকাশ রাখে না। আর হয়তো আগামিকাল একুশের মঞ্চ থেকে তাঁর পাল্টা জবাবে দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই ফের একবার শুভেন্দু বনাম অভিষেকের বাকযুদ্ধ দেখবে বাংলার রাজনৈতিক মহল।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম