সুস্থ রয়েছি, আমাকে সংসদ ভবন অভিযানে যেতে দিন, হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি ওয়াংচুকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি সমাজকর্মী সোনম ওয়াংচুক সংসদ ভবন অভিযানে যোগ দেওয়ার অনুমতি চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিঠি দিলেন। সোমবার হাসপাতালের মেডিক্যাল সুপারকে লেখা হাতে লেখা ওই চিঠিতে তিনি জানান, বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং তাঁর সব স্বাস্থ্য সূচক স্বাভাবিক রয়েছে। তাই সাময়িক সময়ের জন্য হলেও তাঁকে হাসপাতাল থেকে বের হওয়ার অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। 

চিঠিতে ওয়াংচুক লিখেছেন, সোমবার সকালে আয়োজিত ‘সংসদ চলো’ কর্মসূচিতে তিনি অংশ নিতে চান। সেই কারণে হাসপাতাল থেকে অস্থায়ীভাবে বের হওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তাঁর দাবি, শারীরিকভাবে তিনি ভালো আছেন এবং আন্দোলনে যোগ দেওয়ার মতো অবস্থায় রয়েছেন। দীর্ঘ অনশনের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে সফদরজং হাসপাতালে ভর্তি রয়েছেন সোনম ওয়াংচুক। তাঁর হাসপাতালেই থাকা নিয়ে ইতিমধ্যেই আইনি টানাপোড়েন তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ ‘ককরোচ জনতা পার্টি’র সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

এদিকে, সোমবারই দিল্লি হাই কোর্টে আবেদন জানিয়েছেন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। হাসপাতালে তাঁর স্বামীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আগের নির্দেশিকা চ্যালেঞ্জ করে তিনি বলেছেন, কোনও আইনি প্রক্রিয়া ছাড়াই ওয়াংচুককে কার্যত হাসপাতালে আটকে রাখা হয়েছে। পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্তে পরিবার ও রোগীর মতামতও গুরুত্ব পাচ্ছে না বলেও অভিযোগ তোলা হয়েছে। দিল্লি হাই কোর্ট ওই আবেদন গ্রহণ করেছে। সোমবারই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের দিকেই নজর।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা