‘ককরোচ জনতা পার্টি’র সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির যন্তর মন্তরে সাত সকালেই ধুন্ধুমার পরিস্থিতি। ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। ব্যাপক লাঠিচার্জ করল দিল্লি পুলিশ। ‘ককরোচ’-দের থামাতে জলকামানের ব্যবহার করছে পুলিশ। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। নিট প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ, সোমবার সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। যদিও সেই অভিযানের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। সেই নির্দেশ অবজ্ঞা করে যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে ককরোচ জনতা পার্টির সদস্যরা এগিয়ে যেতেই আটকে দেয় পুলিশ। ককরোচ পার্টির কর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্য়বহার করা হচ্ছে জলকামানের।

আরও পডুন: ‘স্কাইরুট স্টার্টআপে ২৮-এর যুবকরা কাজ করছে, ৫৬ বছর বয়সী নয়,’ রাহুলকে খোঁচা মোদির

সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে দিল্লিতে তুমুল হট্টগোল চলছে। পুলিশ ইতিমধ্যে যন্তর মন্তর ও মধ্য দিল্লির কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। নয়াদিল্লি জুড়ে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। এই প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গিয়েছিল আজাদ সমাজ পার্টি-কাশীরামের সভাপতি ও সাংসদ চন্দ্রশেখর আজাদ এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে। পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ইতিমধ্যেই বন্ধ রয়েছে দিল্লির পাঁচটি মেট্রো স্টেশন। জনপথ, রাজীব চক, প্যাটেল চক, কেন্দ্রীয় সচিবালয় এবং সেবা তীর্থ স্টেশন নিরাপত্তাজনিত কারণে বন্ধ রেখে পুলিশ।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের