আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি:  আটক নয় সিজেপির আইনজীবী রত্না সিংহ জানিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র তিন নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস এবং অজিঙ্ক শিন্ডেকে গ্রেফতার করেছে।  বুধবার ভোরে এই তথ্য জানানো হয়েছে। যদিও দিল্লি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই  ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সিজেপির আইনজীবী রত্না সিংহ সমাজমাধ্যমে জানিয়েছেন,  ‘যন্তর মন্তর সংক্রান্ত ঘটনায় সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক শিন্ডেকে পার্লামেন্ট স্ট্রিট থানায় গ্রেফতার করে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, বন্ডের শর্ত লঙ্ঘন এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে।’  সূত্রের খবর, যন্তর-মন্তরে প্রবেশ করে বিক্ষোভ দেখানোর সময় এই তিন নেতার বিরুদ্ধে পদক্ষেপ করে দিল্লি পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান তুলেছিলেন তাঁরা। পুলিশের অভিযোগ, নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে তাঁরা যন্তর-মন্তরে প্রবেশ করেন।  

আরও পড়ুন: চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন জেলায় হতে পারে বৃষ্টি?

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে CJP-সহ একাধিক সংগঠন। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতেও বিক্ষোভ চলছে। সম্প্রতি কেন্দ্র যন্তর-মন্তরকে বিক্ষোভ ও প্রতিবাদের নির্ধারিত স্থান হিসেবে তালিকা থেকে বাদ দিয়েছে। পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির CBD ময়দানকে বিক্ষোভের বিকল্প স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে CJP-র বক্তব্য, রাজধানীর রাজনৈতিক কেন্দ্র থেকে প্রতিবাদস্থল সরিয়ে দিলে আন্দোলনের দৃশ্যমানতা ও প্রভাব কমে যাবে।  

৬০ বছরে বাবা হতে চলেছেন সলমান খান, পরিচালক বন্ধু করণ জোহারকে জানালেন গোপন কথা

চতুর্থীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

পুজোর আগে বিশাল ছাড়! ৬৭ হাজারে মিলছে TVS Radeon বাইক

প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলে করণীয় কী ? মাথায় রাখুন কয়েকটি টিপস

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

নবমীতে দেবীর ভোগে পান্তা ভাত! শতাব্দী ধরে একই রীতি, কোথায় হয় এমন পুজো?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার