মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে একা পেয়ে ঝাঁপিয়ে পড়েছিল ১৬ বছরের নাবালক। গভীর রাত ও অন্ধকারের সুযোগ নিয়ে নির্জন এলাকায় ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করতে যায় সে। এমন কঠিন মুহূর্তে ওই মহিলার রক্ষক হয়ে দাঁড়ায় দুটি পথ কুকুর। ওই পথ কুকুরই তাড়া করে এলাকা ছাড়া করে অভিযুক্ত নাবালককে। গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের থুডিয়ালুরে। সেখানকার রেলব্রিজের নীচেই থাকে এক মানসিক ভারসাম্যহীন মহিলা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ওই মহিলাকে গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে যৌন হেনস্থা করতে আসে এক নাবালক। মহিলাকে জড়িয়ে ধরে হেনস্থা শুরু করতেই তেড়ে আসে দুই পথ কুকুর। তারা মহিলাকে বাঁচাতে কার্যত ঝাঁপিয়ে পড়ে ওই নাবালকের উপর। প্রথমে নাবালক ওই পথ কুকুরগুলিকে তাড়াতে যায়। কিন্তু নাছোড়বান্দা কুকুরগুলি কিছুতেই ভয় পায়নি। উল্টে ওই নাবালককে তাড়া করে এলাকা ছাড়া করে কুকুরগুলি। গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। যার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই নাবালককে।

আরও পডুন: ৩ বছরের পড়ুয়াকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার স্কুল বাসের চালক

পুলিশ জানিয়েছে যে ওই মহিলার সঙ্গে রোজই থাকে দুটি পথ কুকুর। তারা একসঙ্গেই রেলব্রিজের নীচে থাকে। সেই কারণেই বোধ হয় মহিলাটিকে নির্যাতনের হাত থেকে বাঁচিয়েছে কুকুরগুলি। কিন্তু বিষয়টি কারোর জানা ছিল না। একটি অন্য বিষয়ের তদন্ত করতে গিয়ে গোটা ঘটনাটি সামনে আসে কোয়েম্বাটুর পুলিশের। ওই এলাকার একটি ছোট দোকানে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের অংশ হিসেবে পুলিশ যখন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছিল, তখনই গোটা বিষয়টি নজরে আসে। এই ফুটেজটি দেখে পুলিশ কর্মকর্তারা একটি সমান্তরাল তদন্ত শুরু করেন। তারপরেই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করা হয়।

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

জিআই স্বীকৃতির অপেক্ষায় নবদ্বীপের বিখ্যাত লাল দই, দাবিতে সরব কারিগর-বিক্রেতারা

৩ বছরের পড়ুয়াকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার স্কুল বাসের চালক

কেক, বিস্কুটে ব্যবহৃত হচ্ছে পচা ডিম, বসিরহাটে অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর