৩ বছরের পড়ুয়াকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার স্কুল বাসের চালক

দিল্লির পর এবার নাভি মুম্বই। বেসরকারি স্কুল বাসে তিন বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ৩০ বছরের চালকের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির পর এবার নাভি মুম্বই। বেসরকারি স্কুল বাসে তিন বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ৩০ বছরের চালকের বিরুদ্ধে। ঘটনায় বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) নাভি মুম্বইয়ের পুলিশ সুপার জ্যোতি দেশমুখ নিশ্চিত করেছেন। তাঁর কথা অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল গত ২ সেপ্টেম্বর। নির্যাতিতা শিশুটি নাভি মুম্বইয়ের একটি কিন্ডার স্কুলে পড়াশোনা করে। ওই বেসরকারি বাসে করে শিশুটি স্কুলে যায় এবং বাড়িতে ফেরে। ওই বাসে করে নাভি মুম্বইয়ের আরও স্কুলের ছেলে-মেয়েরাও যাতায়াত করে। অভিযুক্ত বাসের চালকের সেটাই পেশা, তিনি প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আনা-নেওয়া করেন। আর পাঁচটা দিনের মতো গত বুধবার, ঘটনার দিনেও চালক সকল শিশুকে এক এক করে তাঁদের বাড়িতে নামিয়ে দেন। কিন্তু শেষে বাসে নির্যাতিতা শিশু বাসে একাই রয়ে যায়।

এরপরেই বাসের চালক এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাঁকে যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ। এরপর চালক তাঁকে সাড়ে বারোটা নাগাদ বাড়িতে ফেরৎ দিয়ে আসেন। বাড়ি পৌঁছনোর পর শিশুটি পেটে ব্যথার কথা জানায় তাঁর পরিবারকে। দিদিমাকে বাসের চালকের অশ্লীল অঙ্গ ভঙ্গির কথা জানায়। এরপরেই শিশুর পরিবারট অবিলম্বে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায় এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ওই বাসের চালক্কে গ্রেফতার করে। জানা গিয়েছে, গতকাল  বৃহস্পতিবার পানভেলে্র আদালতে অভিযুক্তকে পেশ করা হলে আদালত তাঁকে শনিবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়।

এর আগে গ্রেটার নয়ডায় বাসের মধ্যে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছিল। জানা যায়, পড়াশোনা নিয়ে মায়ের কাছে বকুনি খাওয়ার পর গত ৩ অগস্ট বাড়ি থেকে বেরিয়ে যায় ওই কিশোরী। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের মইনপুরীতে। একাদশ শ্রেণীর ছাত্রী সে। নয়ডার সেক্টর ৬৩-তে এক কাজিনের বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরোয় সে। প্রবল বৃষ্টি ও অন্ধকার হয়ে যাওয়ার কারণে সে ভুলবশত নেমে পড়ে ট্রেন থেকে। এবার রাস্তায় একটি বাস দেখতে পেয়ে চালককে থামানোর জন্য ইশারা করে। এরপরেই ১৬ বছরের ওই নাবালিকাকে ভুল বুঝিয়ে বাসে তুলে নেয় চালক। বাসে আর কেউ ছিল না। অভিযোগ, গাড়িটি চলতে শুরু করার কিছুক্ষণ পরেই কন্ডাক্টর মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করে। এরপর কন্ডাক্টর ও চালক চলন্ত বাসের ভিতরেই তাঁকে যৌন নির্যাতন করে। মেয়েটি প্রতিরোধ করতে চাইলে দুজনেই তাঁকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর দিল্লি-এনসিআরে কাশ্মীর গেটের কাছে তাঁকে ফেলে রেখে পালায় অভিযুক্ত বাসের চালক এবং কন্ডাক্টর। ঘটনাটির তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যেই ওই বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করে পুলিশ।

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

Nepal Flash Flood: ‘আর কোনও মিরাকলের আশা নেই!’ নিখোঁজ মায়ের সন্ধানে গিয়ে হতাশ ছেলেরা

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM কর্মীদের সংঘর্ষ, জখম ৫০

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর