‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা স্থগিত করল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালে লোকসভা ভোটের আগে প্রচারে গিয়ে রাহুল গান্ধি মন্তব্য করেছিলেন, ‘সব মোদি চোর’। সেই মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক বিজেপি নেতা। আজ, মঙ্গলবার সেই মামলা সুপ্রিম কোর্টে স্থগিত করে দেওয়া হয়েছে। যার ফলে স্বস্তি পেয়েছেন রাহুল গান্ধি।

ললিত মোদি, নীরব মোদির প্রসঙ্গ তুলে ২০১৮ সালে একটি জনসভা থেকে রাহুল বলেছিলেন ‘সব মোদি চোর’। তারপরেই লোকসভার সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা আমেদাবাদের একটি নিম্ন আদালতে দায়ের করেছিলেন বিজেপি নেতা। সেই মামলাতেই রাহুলকে দোষী সাব্যস্ত করেছিলেন গুজরাতের নিম্ন আদালত। যার ফলে রাহুলের সাংসদ পদ খারিজ হয়েছিল। গুজরাতের নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। রাহুলের আর্জির ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে জারি হওয়া নির্দেশ স্থগিত করেছিল শীর্ষ আদালত। তারপরেই বোম্বে হাইকোর্টে রাহুল মানহানির মামলাটি খারিজের আর্জি জানান। যদিও গত ৮ সেপ্টেম্বর সেই আর্জি খারিজ করে দেন বোম্বো হাইকোর্টের বিচারপতি। তারপরেই মানহানির মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হোন।

আরও পডুন: ৩৭ বছরের ছোট জসলিনের প্রেমে মজেছেন অনুপ জলোটা! কী বললেন ভজন সম্রাট ?

আজ, মঙ্গলবার রাহুলের আর্জির ভিত্তিতে ‘মোদি চোর’ মন্তব্য মামলায় স্থগিতাদেশ জারি করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও অপরেশ কুমার সিংহ। আগামী চার সপ্তাহ পর মামলাটির শুনানি হওয়ার কথা। মামলাকারীর কাছ থেকে জবাব তলব করেছে দেশের শীর্ষ আদালত।

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

প্রকাশ্য দিবালোকে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিংহ ঝোটা

সাধারণ সবজিতেই জমবে ভুরিভোজ, নিরামিষের দিনে বানিয়ে ফেলুন পেঁপের কোফতা কারি

একই পদে মিলবে স্বাদ ও পুষ্টি, মেনুতে রাখুন আমলকির ডাল

৩৭ বছরের ছোট জসলিনের প্রেমে মজেছেন অনুপ জলোটা! কী বললেন ভজন সম্রাট ?

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা স্থগিত করল সুপ্রিম কোর্ট

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড