৩৭ বছরের ছোট জসলিনের প্রেমে মজেছেন অনুপ জলোটা! কী বললেন ভজন সম্রাট ?

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩৭ বছরের বয়সের ফারাক! একদিকে ৭৩ বছরের ‘ভজন সম্রাট’ অনুপ জলোটা, অন্যদিকে তাঁর ছাত্রী জসলিন মাথারু। ২০১৮ সালে ‘বিগ বস’-এর ঘরে তাদের প্রেমের গুঞ্জন ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল বিনোদন দুনিয়ায়। বয়সের এতটা ব্যবধান পেরিয়ে সত্যিই কি প্রেমে পড়েছিলেন তাঁরা? নাকি পুরোটাই ছিল শো-অফ? এত বছর পর সেই বিতর্কিত সম্পর্ক নিয়ে মুখ খুলে বিস্ফোরক দাবি করলেন অনুপ জলোটা। তাঁর বক্তব্যে ফের চর্চায় জসলিনের সঙ্গে সম্পর্কের সেই পুরনো কাহিনি।

সম্প্রতি ‘Unfolding Humans’-এর সঙ্গে কথোপকথনে অনুপ জলোটা জানান, ‘বিগ বস’- এর ঘরে জসলিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যে আলোচনা তৈরি হয়েছিল, তা তাঁকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছিল। অনুষ্ঠানে প্রবেশের আগে জসলিন তাঁকে নিজের প্রেমিক হিসেবে পরিচয় দেবেন, এমনটা তিনি ভাবেননি বলেই দাবি করেন গায়ক। অনুপের কথায়, শো থেকে বেরিয়ে প্রথমেই তিনি মায়ের সঙ্গে দেখা করেছিলেন। তাঁকে দেখে মা খুব খুশি হলেও পরে জসলিন সম্পর্কে জানতে চান। অনুপ জানান, তাঁর মা তো দূরের কথা, পরিবারের অন্য সদস্যরাও জসলিনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের বিষয়ে কিছু জানতেন না। তাঁর দাবি, টিআরপি বাড়ানোর জন্যই তাঁদের প্রেমের গল্প তৈরি করা হয়েছিল।
২০১৮ সালে ‘বিগ বস ১২’-এর মঞ্চে অনুপ জলোটা ও জসলিন মাথারু জুটি হিসেবে প্রবেশ করেন। সেই সময় জসলিন দাবি করেছিলেন , প্রায় তিন বছর ধরে অনুপের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। দু’জনের বয়সের ব্যবধান প্রায় ৩৭ বছর হওয়ার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। সমালোচনার মুখেও পড়তে হয়েছিল অনুপকে। তবে শো থেকে বেরিয়ে অনুপ এই সম্পর্কের কথা অস্বীকার করেন। তিনি জানান, জসলিন তাঁর ছাত্রী এবং তাদের মধ্যে সম্পর্ক গানের সূত্রে। পরবর্তী সময়ে জসলিনও জানিয়েছিলেন, শোয়ে প্রচারের আলোয় আসতেই প্রেমের সম্পর্কের কথা বলা হয়েছিল।

নারকেলের স্বাদে ঝিঙের চচ্চড়ি! বানিয়ে ফেলুন বাঙালির প্রিয় পদ

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

প্রকাশ্য দিবালোকে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিংহ ঝোটা

সাধারণ সবজিতেই জমবে ভুরিভোজ, নিরামিষের দিনে বানিয়ে ফেলুন পেঁপের কোফতা কারি

একই পদে মিলবে স্বাদ ও পুষ্টি, মেনুতে রাখুন আমলকির ডাল

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা স্থগিত করল সুপ্রিম কোর্ট

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড