দুর্নীতি মামলায় তামিলনাডুর শিক্ষামন্ত্রীর ৩ বছরের জেল

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: আয় বহির্ভূত সম্পত্তি মামলায় তামিলনাডুর উচ্চ শিক্ষামন্ত্রী কে পনমুড়িকে তিন বছরের কারাদণ্ডের সাজা শোনাল মাদ্রাজ হাইকোর্ট। যদিও রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আর্জির সুযোগ করে দিতে ৩০ দিনের জন্য সাজা স্থগিত রাখা হয়েছে। নিম্ন আদালতের পরে মাদ্রাজ হাইকোর্টের রায়ে চরম অস্বস্তিতে পড়েছেন ৭৩ বছর বয়সী ডিএমকে নেতা।

আয় বহির্ভূত সম্পত্তি রাখার অপরাধে আগেই নিম্ন আদালত জেলের সাজা শুনিয়েছিল রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী কে পনমুড়িকে। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডিএমকে’র বর্ষীয়ান নেতা। কিন্তু উচ্চ আদালতে আবেদন জানিয়েও স্বস্তি মেলেনি পনমৌড়ির। নিম্ন আদালতের শাস্তি বহাল রেখেছিল মাদ্রাজ হাইকোর্ট। গত মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছিল রাজ্যের শিক্ষামন্ত্রীকে। ওই দিনই বৃহস্পতিবার রায় ঘোষণার সময়ে পনমুড়ি ও তাঁর স্ত্রী পি বিশালাক্ষীকে আদালতে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জি জয়াচন্দ্রন।

এদিন রায় ঘোষণা করতে গিয়ে দুর্নীতির অভিযোগে পনমুড়ি তিন বছরের জেলের সাজা শোনান বিচারপতি। একই সঙ্গে ৫০ লক্ষ টাকা জরিমানা করেন। যদিও সাজা ঘোষণার পরে জেলে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছেন ৭৩ বছর বয়সী ডিএমকে নেতা। কেননা, রায় ৩০ দিনের জন্য স্থগিত রেখেছেন বিচারপতি। রায়ের বিরুদ্ধে তামিলনাডুর উচ্চ শিক্ষামন্ত্রী যাতে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন তার জন্যই সাজা স্থগিত রাখা হয়েছে।

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করল অয়েল ইন্ডিয়া, এর আসল তাৎপর্য কী?

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর