বাবার স্বপ্নপূরণ, আবারও ‘দঙ্গলকন্যা’ পেল ভারত! বিশ্ব কুস্তিতে সোনা জিতলেন অষ্টাদশী ‘তপস্যা’

ছোটবেলা থেকেই ঠাকুরদাদার বাবা তথা প্রপিতামহ-র কাহিনী শুনে বড় হয়েছেন তপস্যা গাহলোত। শুনেছেন তাঁর বাবার ঠাকুরদা হরিয়ানার ঝাজ্জরের খানপুর কালান গ্রামে কুস্তিতে দাপট দেখাতেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছোটবেলা থেকেই ঠাকুরদাদার বাবা তথা প্রপিতামহ-র কাহিনী শুনে বড় হয়েছেন তপস্যা গাহলোত। শুনেছেন তাঁর বাবার ঠাকুরদা হরিয়ানার ঝাজ্জরের খানপুর কালান গ্রামে কুস্তিতে দাপট দেখাতেন। এ সমস্ত শুনে তপস্যা কখন যে নিজেই বিশ্বমানের কুস্তিগীর হওয়ার স্বপ্ন দেখতে শুরু করলেন। তাঁর বাবারও স্বপ্ন ছিল, মেয়ে নামকরা কুস্তিগির হবেন। অবশেষে বাবার সেই স্বপ্নপূরণ করলেন বছর ১৮-র তপস্যা। বুধবার (২০ অগস্ট) অনুর্ধ্ব-২০ বিভাগে বিশ্বসেরা হলেন তপস্যা। বুলগেরিয়ার সামকেমভে ৫৭ কেজি বিভাগে ফাইনালে নরওয়ের ফেরিসিতাস দোমোজেভাকে হারিয়ে দিলেন। জানা যায়, প্রপিতামহ-র মতো কুস্তিগীর হতে চেয়ে ছিলেন তপস্যার বাবা পরমেশ গহলোতও। কিন্তু একটা পর্যায়ের পর তিনি সফল হননি। স্কুল গেমসে কুস্তিতে জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন তিনি। কিন্তু চোটের পর কুস্তি ছাড়েন তিনি। তাই মেয়েকে কুস্তিগির করে তোলার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।

এর জন্যে আত্মীয়দের কাছ থেকে কম কটাক্ষও শুনতে হয়নি তপস্যার বাবাকে। আসলে স্পোর্টসের কিছু কিছু বিভাগে এখনও মেয়েদের মানতে পারেন না লোকজন। তবুও থামেন নি। যদিও দঙ্গলকন্যা নামে পরিচিত ফোগট বোনেদেরও কুস্তি নিয়ে এলো সামাজিক প্রতিরোধের মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু তারাও হার মানেননি। তেমনি তপস্যা এবং তাঁর বাবা কেউই হার মানেননি। অবশেষে মেয়ে বিশ্ব কুস্তিতে বিশ্বসেরা হয়ে বাবার সকল স্বপ্নপূরণ করলেন। একটি সাক্ষাৎকারে তপস্যার বাবা পরমেশ বলেছেন, তাঁর ঠাকুরদা চৌধুরি হাজারি লাল খানপুর কালান গ্রামে কুস্তিগির হিসাবে বিখ্যাত ছিলেন। কুস্তির বিভিন্ন প্যাঁচ সকলকে শিখিয়েছেন। তপস্যা জন্মানোর পর অনেকেই মেয়ে হয়েছে অনেক কুকথা শুনিয়েছিল।

কিন্তু মেয়েকে কুস্তিগির করার সিদ্ধান্তে বরবারই তিনি অনড় ছিলেন। সমালোচকদের মুখে ছাই দিয়ে আজ তপস্যা বিশ্বসেরা। প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে স্থানীয় অ্যাকাডেমিতেই প্রথম কুস্তি শিখতে শুরু করেন তপস্যা। কিন্তু সেখানকার পরিকাঠামো ভাল না থাকায় পরমেশ মেয়েকে সোনিপতে কুলবীর রানার আখড়ায় ভর্তি করান। পরিবার থেকে দূরে রেখে মেয়েকে কুস্তি শেখানোর সিদ্ধান্ত নেন পরমেশ। এর জন্যে তাঁকেও অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল। অবশেষে মেয়ে সব স্বপ্ন পূরণ করল। সোনা জিতে দেশে ফিরলেন। এর আগে তপস্যা রাজ্য এবং জাতীয় স্তরে অনেক ট্রফি জিতেছেন। গত বার অনূর্ধ্ব-২০ বিভাগে এশিয়া সেরা হয়েছিলেন। এবার তিনি ন্যাশনালসে সোনা জিতলেন। এ বার সিনিয়র বিভাগেও লড়বেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি ৪০টা লড়াইয়ে জয়ী জাপানের সোয়াকা উচিদাকে হারিয়েছেন। ফাইনালে দোমাজেভাকে হারিয়েছেন।

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের