৬০ কোটি প্রতারণার মামলায় মুম্বইয়ে শিল্পা শেট্টির বাড়িতে আয়কর হানা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সময়টা মোটেও ভাল যাচ্ছে না ‘মোদি ভক্ত’ বলি নায়িকা শিল্পা শেট্টির। ৬০ কোটি টাকা প্রতারণার মামলায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাঁর বাড়িতে হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা। কর ফাঁকির অভিযোগেই ওই হানা বলে রাতে নিশ্চিত করেছেন আয়কর দফতরের এক আধিকারিক। যদিও আয়কর হানা দিয়ে মুখে কুলুপ এঁটে রযেছেন ‘বিজেপি ঘনিষ্ঠ’ অভিনেত্রী।

অভিনয়ে ইদানিং কল্কে না পাওয়া শিল্পা শেট্টি তাঁর বিতর্কিত স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে হাত মিলিয়ে বেঙ্গালুরু ও মুম্বইয়ে ‘বাস্তিয়ান’ নামে রেস্তরাঁ খুলেছিলেন। সম্প্রতি বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে এই রেস্তরাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সরকারের বেঁধে দেওয়া সময়সীমা লঙ্ঘন করে গভীর রাত পর্যন্ত পার্টি চালানোর অভিযোগ ওঠে। রেস্তরাঁর ম্যানেজারকেও আটক করা হয়। এর মাত্র ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার মুম্বইয়ের দাদর এলাকায় অবস্থিত ‘বাস্তিয়ান’-এ তল্লাশি চালায় আয়কর বিভাগ। গত কয়েক মাসে রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির ওপর দিয়ে একের পর এক ঝোড়ো হাওয়া বয়ে গেছে। ৬০ কোটির আর্থিক জালিয়াতির মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে তাঁদের। কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি  তাঁদের প্রায় ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। লুকআউট নোটিস জারি হওয়ার কারণে আদালতের নির্দেশে তাঁদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা রয়েছে।

আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে মুম্বইয়ের চার্চ স্ট্রিটে অবস্থিত বাস্তিয়ান রেস্তরাঁর ৫০ শতাংশ মালিকানা কিনেছিলেন শিল্পা শেট্টি। ওই মালিকানা কেনার ক্ষেত্রে তিনি সরকারের প্রাপ্য কর মেটাননি বলে অভিযোগ উঠেছে। কোথা থেকে ওই টাকা এলো, কিভাবে বিনিয়োগ হল, সে সংক্রান্ত নথিপত্রের খোঁজেই বৃহস্পতিবার শিল্পার বাড়িতে হানা দেওয়া হয়েছে। আগেই অর্থনৈতিক অপরাধ শাখার  (ইকোনমিক অফেন্স উইং) তরফ থেকে শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী